editor

প্রকাশিত: 9:47 AM, August 27, 2024

নদী নিয়ে ভারতের কর্তৃত্ববাদীতে বিপর্যস্ত বাংলাদেশ

নদী নিয়ে ভারতের কর্তৃত্ববাদীতে বিপর্যস্ত বাংলাদেশ

ভূ-রাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা। ফলশ্রুতিতে, ভাঙন, প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। এতে অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে জানান বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা। একইসঙ্গে, সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত উদ্যোগ নেয়া।

জানা যায়, ১৯৯৭ সালে জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন অনুযায়ী, অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না, যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়।
অথচ, তিস্তা ও এর উপনদীতে গজলডোবাসহ একাধিক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে এক তরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত। এমনকি, কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশে। এতে, ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি।

রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘অভিন্ন নদীতে কোনো প্রকল্প গ্রহণ করলে সেটা জানানো নিয়ম রয়েছে, যদি কখনো পানি ছেড়ে দিতে হয়, সেটাও জানানোর নিয়মে পড়ে। কিন্তু ভারত বারবার কোনো রকম না জানিয়ে ওই পানি ছেড়ে দেয়।’

এমন পরিস্থিতিতে দাবি ওঠে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। ২০১৮ সালে এর একটি সমীক্ষা শেষ করে চীন। কিন্তু, ভূ-রাজনৈতিক দ্বৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায়।
রংপুর তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘এ অঞ্চলের মানুষ কেন ভারতের বিরোধিতা করছেন? কারণ তিস্তা নিয়ে আমাদের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ আচরণ চোখে পড়ে না। এখানে কর্তৃত্ববাদী স্বার্থ রূপান্তরিত হয়েছে। ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয়, আটকে আছে তিস্তা চুক্তিও।

ভারতের এমন আগ্রাসীনীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন, চাষাবাদ, প্রাণবৈচিত্র্যসহ সামগ্রিক পরিবেশ। প্রত্যাশা, বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা, একইসঙ্গে, আলোর মুখ দেখবে তিস্তা চুক্তি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল