editor
প্রকাশিত: 9:58 AM, August 27, 2024
সম্প্রতি মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গকে সাক্ষাৎকার দিয়েছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। কথা বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক খাতের তথ্য-উপাত্তের গরমিলসহ নানা বিষয়ে। এ বিষয়ে তিনি বলেন, ডেটা নিয়ে আমাদের এখানে গুরুতর ঝামেলা আছে। ডেটা নিয়ে এখানে জালিয়াতি করা হয়েছে, চেপে রাখা হয়েছে। আমি এটাকে বলব ডেটা নৈরাজ্য।
দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, শেখ হাসিনার প্রশাসন সম্ভবত রপ্তানি, মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন তথা জিডিপির ভুল তথ্য প্রকাশ করেছে। যা ‘নজিরবিহীন অর্থনৈতিক দুর্বলতা’ তৈরি করেছে।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার আগে শেখ হাসিনার সরকার ১৮ দশমিক ৩৬ ট্রিলিয়ন বা ১৮ লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ রেখে গেছে। যা মার্কিন মুদ্রায় ১৫৩ বিলিয়ন ডলারের সমান। এটি বাংলাদেশের অন্তত তিন অর্থবছরের বাজেটের সমান।
দেবপ্রিয় ভট্টাচার্য এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতির জন্য তিনটি বাধা বিবেচনা করছেন। সেগুলো হলো—সামষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতা, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি।
তিনি বলেন, কয়েক বছর ধরেই বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হয়েছে। যার জন্য শেখ হাসিনা ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছেন। কিন্তু আমরা সেগুলোকে যুক্তিযুক্ত বলে মনে করিনি।

বাংলাদেশের জিডিপিতে ট্যাক্স বা করের অবদান ৭ দশমিক ৩, যা বিশ্বে অন্যতম নিম্নহার। এই হারকে ২০২৫ সালের জুন নাগাদ ৮ দশমিক ৮ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এটি একটি প্যারাডক্স। আপনি ৫ থেকে ৭ শতাংশ হারে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছেন, কিন্তু আপনি সেই অনুপাতে কর সংগ্রহ করেননি। যার অর্থ মূলত, হয় এই প্রবৃদ্ধি কাল্পনিক ছিল অথবা যারা প্রবৃদ্ধি থেকে উৎপন্ন আয় থেকে উপকৃত হয়েছে, তারা করের আওতায় আসেনি এবং সম্ভবত এর একটি বড় অংশ দেশের বাইরে পাচার করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারভিত্তিক একটি কাজ হলো বিদ্যুতের মতো পরিষেবার জন্য অর্থ সংস্থানে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ। কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর গত সপ্তাহে বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে আরও তিন বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে এবং অন্য ঋণদাতাদের কাছ থেকেও তহবিল চাইছে।
রপ্তানিতে ব্যাঘাত বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করেছে। বর্তমান সংকট শুরু হওয়ার আগেই শেখ হাসিনা সরকারের আমলে রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল। এ বিষয়ে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক বাধ্যবাধকতা পূরণে আন্তব্যাংক বাজার থেকে ডলার কিনছে।
প্রায় ১৭ কোটি জনগণের দেশ বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উন্নয়নের পরবর্তী ধাপে যাওয়ার জন্য সংগ্রাম করছে। কিন্তু এখন প্রশ্ন হলো—বাংলাদেশে আসলেই অনুন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে ২০২৬ সালের মধ্যে পরবর্তী ধাপে উত্তরণের জন্য প্রস্তুত কি না। কারণ, এরই মধ্যে জাতিসংঘ সলোমন দ্বীপপুঞ্জের এলডিসি উত্তরণের বিষয়টি দেশটির সরকার পরিবর্তন ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে স্থগিত করেছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশে আসলে ‘উত্তরণ’ নয় ‘উন্নয়নের’ সমস্যা রয়েছে। তিনি বলেন, অস্থিরতা ও নেতৃত্বের পরিবর্তনের পরও দেশ সঠিক পথেই আছে। জাতিসংঘের প্যানেলে থাকা এই অর্থনীতিবিদ আরও বলেন, পরবর্তী ধাপে উত্তরণের জন্য বাংলাদেশ এখনো তিনটি মানদণ্ড বজায় রেখেছে। সেগুলো হলো—মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই), মানবসম্পদ এবং অর্থনৈতিক ও পরিবেশগত দুর্বলতা সূচক।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ঘোরতর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার হিসাব অনুসারে, ছাত্র আন্দোলনে ৬০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এ বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের অভ্যুত্থান যেকোনো কর্তৃত্ববাদী সরকারের ‘প্লেবুকে’ অনায়াসে জায়গা করে নিতে পারে।
সবশেষে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশে যা ঘটেছে তা ব্যতিক্রম নয়। প্রথমে, আপনি বহুত্ববাদকে ঘৃণা করতে শুরু করেন, তারপরে আপনি গণতান্ত্রিক জবাবদিহি রহিত করেন এবং তারও পরে আপনি আপনার পক্ষপাতদুষ্ট লোকদের সমস্ত প্রতিষ্ঠানে রাখেন—প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে নয়, বরং তাদের আনুগত্যের ওপর ভিত্তি করে দেশ চলে। যাকে এককথায় চাটুকারিতা বলা যায়।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল