admin

প্রকাশিত: 10:49 PM, September 1, 2024

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন : কাইয়ুম চৌধুরী

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির এক ক্রান্তিলগ্নে দেশের হাল ধরেছিলেন। তিনি দেশের হারানো গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়ার আদর্শ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশের সর্ববৃহত্তর ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি দেশের যেকোন দুর্যোগে জনগনের পাশে থাকে। এজন্যই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর সকল অনুষ্ঠান স্থগিত করে বন্যার্তদের জন্য ১০ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। আমরা নিজ নিজ অবস্থান থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো এটাই হোক এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।

রোববার বাদ আছর বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। বিএনপি প্রতিষ্ঠা করে দেশে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারা সৃষ্টি করেছিলেন। দেশর কল্যাণে শহীদ জিয়ার ভূমিকা জাতি আজীবন কৃতজ্ঞচিত্বে স্মরণ করে।

মিলাদ মাহফিল শেষে মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), হাজী শাহাব উদ্দিন আহমদ, আশিক উদ্দিন চৌধুরী, কামরুল হাসান সাহীন, শাহ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, শহিদ আহমদ (চেয়ারম্যান), শাহাব উদ্দিন আহমদ, মামুন রশীদ মামুন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, আবুল কাশেম, জিল্লুর রহমান সুয়েব, শাকিল মোর্শেদ, এড. মুজিবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মুশিকুর রহমান মুহি, এডভোকেট আল আসলাম মুমিন,  হেলাল উদ্দিন আহমেদ, কাজী মুহিবুর রহমান, শামীম হেলালী, আল মামুন খান, জয়নাল আহমদ রানু, আলী আকবর, আজিজুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল মালেক, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, শামসুর রহমানসুজা, রায়হান এইচ খাঁন, শামসুর রহমান শামীম, ইসলাম উদ্দিন, আব্দুল মতিন, আব্দুল লতিফ খাঁন, আকবর আলী, রায়হানুল হক, আব্দুস সামাদ লস্কর মুনিম, দুলাল রেজা, পাবেল রহমান, সাহেদ আহমদ, নজরুল ইসলাম, হাজি মানিক মিয়া, খাঁন মোহাম্মদ সানি, নাহিদ হোসেন, রিফল আহমদ, রাসেল আহমদ, জুমন আহমেদ, ফখরুল ইসলাম, জুবায়ের আহমদ শিমুল, কয়ছর আহমেদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার