editor
প্রকাশিত: 11:55 AM, September 2, 2024
সম্প্রতি একটি প্রতিবেদন নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ৬ ছাত্র নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়; এমন একটি খবর ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়। তবে সরকারি কর্মকর্তার বরাতে ওই খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
এতে বলা হয়, ওই চাঞ্চল্যকর প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ভারত-বিরোধী মনোভাব জাগ্রত করার বিরুদ্ধে ‘অ্যাকশন’ হিসেবে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। ওই প্রতিবেদনটিতে ছাত্র নেতাদের নামও প্রকাশ করা হয়েছিল। দিল্লির একটি সরকারি কার্যালয়কে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই খবরটিকে ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছে।
উল্লেখ্য, জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট ওই প্রতিবেদনটিতে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে ছিলেন- গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল