editor
প্রকাশিত: 10:39 PM, September 3, 2024
অনলাইন ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তা) আসন থেকে জয়লাভ করেন ইমরান আহমদ। সেবার শেখ হাসিনার মন্ত্রীসভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পরবর্তীতে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন তিনি। টানা পাঁচ বছর এই মন্ত্রণালয় সামাল দেন ইমরান আহমদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেও মন্ত্রীসভা থেকে বাদ পড়েন তিনি। বছর ঘুরার আগে শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর এবার বড় ধরণের অভিযোগ উঠেছে ইমরান আহমদের বিরুদ্ধে।
৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুল সালেহীনসহ মোট ১০৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে আলতাব খান নামের এক ব্যক্তি পল্টন থানায় এই মামলা করেছেন।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন।
তিনি বলেন, দুপুরে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুল সালেহীনসহ মোট ১০৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আলতাব খান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ করেছেন আসামিরা। মামলায় তাঁদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ইমরান আহমদ ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে নির্বাচিত হন।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার