editor
প্রকাশিত: 8:51 AM, September 5, 2024
অনলাইন ডেস্ক::
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সিলেটে ৩ ছাত্রদল নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুল ইসলাম ও জুনেদ আহমদ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত পত্রে তাদের বহিস্কারের বিষয়টি জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট প্রমাণাদি ইতিমধ্যে জেলা ছাত্রদলের নিকট পৌছেছে। অতএব দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট প্রমাণাদির ভিত্তিতে ৩ নং তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, কামরুল ইসলাম ও জুনেদ আহমেদকে পদ থেকে সাময়িক বহিস্কার করা হইলো। সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বুধবার এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে পত্রে উল্লেখ করা হয়
দৈনিক সিলেটের সময়/আর.এম
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার