editor

প্রকাশিত: 7:50 PM, September 6, 2024

সালমান শাহ’র মৃত্যু কী হয়েছিল সেই ৬ সেপ্টেম্বরে

সালমান শাহ’র মৃত্যু কী হয়েছিল সেই ৬ সেপ্টেম্বরে

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, এদিন ছিল বাংলা চলচ্চিত্র অঙ্গনের একটি কাল দিন। এদিন নিভে যায় চলচ্চিত্রের রাজপুত্র চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ’র জীবন প্রদীপ। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) তার ২৮তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৬ সালেও এই দিনটি ছিল শুক্রবার। সেদিন সকালেই বাংলাদেশকে হারাতে হয় একজন বিশ্বমানের নায়ককে, সঙ্গে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকাই চলচ্চিত্র।

তবে সালমানের মৃত্যু নিয়ে ভক্তমনে ছিল শুরু থেকেই ধোঁয়াশা। কেউ মনে করতেন আত্মহত্যা করেছেন নায়ক- আবার কারও মতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও এখনও খোলেনি সেই রহস্যজট।

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে গণমাধ্যমে বহুবার কথা বলেছে সালমানের পরিবার। সালমান শাহ’র মা নীলা চৌধুরী ও তার অনুরাগীরা যদিও মনে করেন, সালমানকে হত্যা-ই করা হয়েছে। ২৮ বছর আগে আজকের এই দিনের ঘটনার বর্ণনায় নীলা চৌধুরী জানালেন, সালমানের মৃত্যুর দিন সকাল ৭ টার দিকে ছেলের ইস্কাটনের বাসায় যেতে বাবাকে বাধা দিয়েছিলেন বাড়ির দারোয়ান। সেই দারোয়ান সালমানের বাবাকে বলেছিলেন, ওপরে যেতে হলে সালমানের স্ত্রী সামিরার অনুমতি নিতে হবে। এক পর্যায়ে জোর করে ওপরে চলে যান সালমানের বাবা, যেয়ে দেখেন বাসায় সালমানের স্ত্রী সামিরা।

নীলা চৌধুরী বললেন, ‘উনি (সালমানের বাবা) সামিরাকে বললেন, “ইমনের (সালমান শাহর ডাকনাম) সঙ্গে কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে। ওকে ডাক।” তখন সামিরা বলল, “ও তো ঘুমে।” তখন উনি বললেন, “ঠিক আছে আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি।” কিন্তু যেতে দেয়নি। আমার হাজব্যান্ড ঘণ্টা দেড়েক বসে ছিল ওখানে।’

এরপর এদিন সকাল ১১টার দিকে মা নীলা চৌধুরীর কাছে একটি টেলিফোন কল আসে। তাকে বলা হয়, সালমান শাহকে দেখতে হলে এখনই যেতে হবে। ফোন পেয়ে দ্রুত ছেলের বাসার দিকে রওনা দেন তিনি। ইস্কাটনের বাসায় গিয়ে ছেলেকে তিনি বিছানার পড়ে থাকতে দেখেন।

নীলা চৌধুরী বলেন, ‘খাটের মধ্যে যেদিকে মাথা দেবার কথা সেদিকে পা। আর যেদিকে পা দেবার কথা সেদিকে মাথা। পাশেই সামিরার এক আত্মীয়ের একটি পার্লার ছিল। সে পার্লারের কিছু মেয়ে ইমনের হাতে-পায়ে সর্ষের তেল দিচ্ছে। আমি তো ভাবছি অজ্ঞান হয়ে গেছে।’

এ সময় সালমানকে কেমন দেখেছিলেন সেই বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি দেখলাম আমার ছেলের হাত-পায়ের নখগুলো নীল। তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছি, আমার ছেলে তো মরে যাচ্ছে।’

এরপর দ্রুত ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা সালমানকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে জানানো হয়, সালমান শাহ আত্মহত্যা করেছেন।

কিন্তু এই রিপোর্ট মানতে নারাজ হয় সালমানের পরিবার। বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে।

সালমানের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মাঝে তৈরি হয় নানা প্রশ্নের। দেশজুড়ে তার অসংখ্য ভক্ত এ মৃত্যু মেনে নিতে পারেনি। এমনকি এতে বেশ কয়েকজন তরুণীও আত্মহত্যা করেছে বলেও তখনকার পত্রিকায় খবর প্রকাশিত হয়।

এদিকে খুবই সম্প্রতি টেলিভিশনের এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী মামলাটি পুনরুজ্জীবিত করে ফের ছেলে হত্যার বিচার দাবি করেন। এ সময় এক চাঞ্চল্যকর তথ্য তুলে তিনি বলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, ভারত থেকে এজেন্ট এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, বেশ কয়েকটি কালজয়ী সিনেমা উপহার দিয়ে দর্শকমনে জায়গা করে নেন সালমান। এছাড়াও নব্বই দশকের সে সময়ে তার স্টাইল, ফ্যাশন সেন্স চমকে দিয়েছে দর্শকদের। কিন্তু মাত্র ২৪শেই জীবন প্রদীপ নিভে যায় সালমানের।

সালমানের মৃত্যুর ২৮ বছর হয়েছে। কিন্তু তাতেও এক বিন্দু জনপ্রিয়তা কমেনি এই নায়কের। ইন্টারনেটের এই যুগে দর্শকদের হৃদয়ে এখনও সালমান বেঁচে আছেন সেই স্বপ্নের নায়ক হয়েই।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

নবগঠিত যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল বাগবাড়ীতে আনন্দ মিছিল, নেতাকর্মীদের উচ্ছ্বাস

নবগঠিত যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল বাগবাড়ীতে আনন্দ মিছিল, নেতাকর্মীদের উচ্ছ্বাস

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট নগরীর বাগবাড়ীতে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার