editor

প্রকাশিত: 7:08 PM, November 29, 2020

ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের তন্বী

ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের তন্বী

ভারতের অন্যতম প্রাচীন চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান তন্বী। ফিল্মফেয়ারের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ‘থারকিস্তান’ শিরোনামে হিন্দি ভাষার ওয়েব সিরিজে অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২০’-এ শ্রেষ্ঠ নারী অভিনেত্রী (কমেডি) বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই মডেল।

ইশরাত তন্বীর মনোনয়ন পাওয়া ক্যাটাগরিতে তন্বীসহ মোট ১০ অভিনেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখান থেকে পাঠক ও দর্শকের ভোটে ও বিচারকদের রায়ে একজনের হাতে ১৬ ডিসেম্বর জমকালো আয়োজনে তুলে দেওয়া হবে এ সম্মানসূচক পুরস্কার।

এই মুহূর্তে মুম্বাইয়ে অবস্থান করা তন্বী মনোনয়ন পাওয়ার পর বলেন, মনোনয়নে আমার নাম দেখে খুবই অবাক হয়েছি। কারণ, ‘থারকিস্তান’ সিরিজে অভিনয় করা শুধু আমিই মনোনয়ন পেয়েছি। আশা করি, বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করতে সাহায্য করবে।

তন্বী বলেন, আমি ২০১৯ সালে বাংলাদেশ থেকে মুম্বাই এসেছি। এর আগে থেকে দীর্ঘদিন বাংলাদেশের মিডিয়ায় বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছি। ‘গহীন বালুচর’ সিনেমায়ও অভিনয় করেছি। ঢাকায় আমাদের বাসা উত্তরায় আর দেশের বাড়ি কুমিল্লা।

তন্বী ১৯৯৮ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতার সর্বশেষ আসরে যোগ দিয়েছিলেন লোকনৃত্য ও দেশাত্মবোধক গান শাখায়। এর এক দশক পর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নাচও একসময় ভাইরাল হয়েছিল। দেশে খুব বেশি কাজের সুযোগ না পেয়ে ২০১৮ সালে তিনি মুম্বাইয়ে পাড়ি জমান।

তন্বী বলেন, ‘আমি ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশি টিভিতে কাজ করেছি। কিন্তু তেমন সাড়া পাইনি। তাই আমি মুম্বাইয়ে চলে আসি। সত্যি বলতে, এখন আমি স্বপ্নপূরণের পথে। খুবই ভালো লাগছে।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল