editor
প্রকাশিত: 11:24 AM, September 12, 2024
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশী।
বুধবার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার ওপর জোর দিয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বিনিয়োগ, অগ্রাধিকারমূলক বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়,
শহর থেকে শহরে অংশীদারিত্ব, মিডিয়া সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষর ও পুনর্নবীকরণের প্রস্তাব করে এই সম্পর্ক আরও গভীর করার জন্য ইরানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উভয়পক্ষ উন্নত প্রযুক্তির ওপর মনোযোগ দিয়ে বিশেষ করে স্বাস্থ্যসেবা, পর্যটন, শিক্ষা এবং জ্ঞানভিত্তিক শিল্পে সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেয়।
রাষ্ট্রদূত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের দীর্ঘকালীন সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের বৈশ্বিক উদ্যোগে অব্যাহত সহযোগিতা নিয়ে আশা প্রকাশ করেন।
উপদেষ্টা-রাষ্ট্রদূত দুই দেশের যৌথ পরামর্শক সভা
এবং তেহরানে যৌথ কমিশনের বৈঠক পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। এছাড়া তারা বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং সহযোগিতার সুযোগ প্রসারিত করার উপায় খোঁজার কথাও উল্লেখ করেছেন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল