editor
প্রকাশিত: 1:12 PM, September 19, 2024
নিউজ ডেস্ক:: জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে বৈঠকের কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, সেই বৈঠক হবে না। এর সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা গত বুধবার এ তথ্য জানিয়েছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উভয় নেতার বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিপক্ষীয় সম্পর্কে যে অস্থিরতা দেখা দিয়েছে তা দূর করতে এই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিল।
জনগণের মতে এ ধরনের বৈঠক ভারতের পক্ষের এজেন্ডা নয়। এছাড়া নরেন্দ্র মোদীর তিন দিনের মার্কিন সফরের জন্য একটি ব্যস্ত সময়সূচি থাকবে।
বৈঠকের সময় নির্ধারণের সমস্যা ছাড়াও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ইউনূসের মন্তব্য এবং ভারতের সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মন্তব্য নয়াদিল্লি ভালোভাবে নেয়নি।
ভারতে নির্বাসিত অবস্থায় বাংলাদেশের উন্নয়ন নিয়ে মন্তব্য করায় শেখ হাসিনার সমালোচনা করে ড. ইউনূস বলেন, হাসিনার আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দল ‘ইসলামপন্থী’ এমন ‘ন্যারেটিভ’ থেকে ভারতের এগিয়ে যাওয়া উচিত।
শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়ার সম্ভাবনার কথা বারবার উস্কে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যরা। তৌহিদ হোসেন আরও বলেন, এ জাতীয় কোনো পদক্ষেপ ভারত সরকারের জন্য ‘বিব্রতকর’ পরিস্থিতি তৈরি করবে।
ভারতের সরকার জানায়, শেখ হাসিনাকে স্বল্প সময়ের নোটিশে দেশে আসার অনুমতি দেওয়া হয়েছে। ভারতে শেখ হাসিনা অনেকটাই যোগাযোগহীন এবং একটি অজ্ঞাত নিরাপদ স্থানে রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে প্রত্যর্পণের জন্য সম্ভাব্য বাংলাদেশি অনুরোধের বিষয়ে অস্বীকার করে এটিকে একটি অনুমানমূলক বিষয় বলেছেন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল