editor
প্রকাশিত: 8:53 AM, September 20, 2024
নিউজ ডেস্কঃ উর্দু সার্ভিসের সম্প্রচার আবার চালু করতে পর্যালোচনা সভা করেছে বাংলাদেশ বেতার।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ বেতারের ওয়েবসাইটেও এদিন বেলা ১১টায় এ সভা ডাকার নোটিস প্রকাশ করা হয়।সভায় কী সিদ্ধান্ত হয়েছে, এ বিষয়ে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন গণমাধ্যমকে এ প্রসঙ্গে বলেন, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হলে তো কিছু বলা যায় না। সিদ্ধান্ত হলে মহাপরিচালকের অনুমোদন হবে, মন্ত্রণালয়ে যাবে। তারপর বলা যাবে।
বেতারের পরিচালক শাহানাজ বেগমের সই করা নোটিসে সভা ডাকার তথ্য জানানো হয়।এতে বলা হয়, “তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করার জন্য গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) বৃহস্পতিবার সকাল ১১টায় এ সভাটি করতে নির্দেশ দেন।“সভায় অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা শাখার প্রধানসহ সদর দপ্তর ও ঢাকায় ইউনিট বা কেন্দ্র প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) অনুরোধ করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন