editor

প্রকাশিত: 10:22 AM, December 14, 2024

এক সপ্তাহে বাজার মূলধন কমলো ১১ হাজার কোটি টাকা

এক সপ্তাহে বাজার মূলধন কমলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক: গত সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। ফলে সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম কমার তালিকায়। এতে সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১১ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে। সেই সঙ্গে কমেছে সবকটি মূল্য সূচক ও লেনদেনের গতি।

শেয়ারবাজারে টানা দরপতন হওয়ায় বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে। তবে বাজারে বিনিয়োগ ঝুঁকি কমছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের অভিমত, অব্যাহত দরপতনের মধ্যে পড়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম অস্বাভাবিক হারে কমে গেছে। ভালো মৌলভিত্তির অনেক প্রতিষ্ঠানের শেয়ার দাম এখনও অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে তথ্য পর্যালোচনা করে বিনিয়োগ করতে পারলে লোকসানের সম্ভাবনা কম এবং মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৭৬টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৯৩টির। আর ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় তিনগুণের বেশি প্রতিষ্ঠান রয়েছে।

এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১১ হাজার ২০৮ কোটি টাকা বা ১ দশমিক ৬৯ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন কমে ৬৫২ কোটি টাকা বা দশমিক ১০ শতাংশ।

দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ৯১ দশমিক ৩৯ পয়েন্ট বা ১ দশমিক ৭৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৪ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ। তার আগের সপ্তাহে কমে ৪ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি গত সপ্তাহে কমেছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহে সূচকটি কমেছে ৩০ দশমিক শূন্য ২ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ। আগের সপ্তাহের সূচকটি কমে ৪ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ। তার আগের সপ্তাহে কমে ২ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ।

ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও গত সপ্তাহে কমেছে। গত সপ্তাহজুড়ে এই সূচকটি কমেছে ২৩ দশমিক ৯২ পয়েন্ট বা ২ দশমিক শূন্য ৬ শতাংশ। আগের সপ্তাহের সূচকটি কমে ২ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ।

সবকটি মূল্য সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩২২ কোটি ১৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৪৪ কোটি ৩৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১২২ কোটি ১৬ লাখ টাকা বা ২৭ দশমিক ৪৯ শতাংশ।

শেয়ারবাজারের এই পরিস্থিতি সম্পর্কে ডিএসইর এক সদস্য বলেন, সরকার পতনের পর চার মাস পার হয়ে গেলেও রাজনৈতিক অস্থিরতা থামেনি। এক এক সময় এক এক ইস্যু সামনে আসছে। এ পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী সাইড লাইনে চলে গেছেন। যে কারণে বাজারে লেনদেনের গতি কমেছে এবং বেশিরভাগ দিন দরপতন হচ্ছে। এই দরপতনের ফলে বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম অনেক কমে গেছে। অনেক প্রতিষ্ঠানের শেয়ার দাম ৭০-৮০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

তিনি বলেন, টানা দরপতনের কারণে কিছু বিনিয়োগকারী বড় ধরনের লোকসানের মধ্যে পড়েছেন। তবে এখন নতুন করে বাজারে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হচ্ছে। বাজারে বিনিয়োগ ঝুঁকিও কমে আসছে। বর্তমান পরিস্থিতিতে নতুন করে বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা কম। অবশ্য আগে যারা বিনিয়োগ করে বড় লোকসানে পড়েছেন, তাদের লোকসান পুরোপুরি কাভার করা কঠিন। তবে নতুন করে বিনিয়োগের মাধ্যমে সমন্বয় করে লোকসান কমিয়ে আনা সম্ভব।

এই লেনদেন খরার বাজারে সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ২১ লাখ টাকা, যা মোট লেনদেনের ৬ দশমিক ৮৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ড্রাগন সোয়েটারের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৬ লাখ টাকা। প্রতিদিন গড়ে ৭ কোটি ৬৭ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লাভেলো আইসক্রিম, সায়হাম কটন, এনআরবি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল