editor

প্রকাশিত: 6:43 PM, February 11, 2025

বসন্তের রঙে রঙিন ফ্যাশন: সাজে, পোশাকে ও উৎসবে নতুন ঋতুর ছোঁয়া

ফাগুন লেগেছে বনে বনে, এলো যে বসন্ত-

বসন্তের রঙে রঙিন ফ্যাশন: সাজে, পোশাকে ও উৎসবে নতুন ঋতুর ছোঁয়া

ডালে ডালে, ফুলে ফলে, পাতায় পাতায় বসন্তের ছোঁয়া। ফেব্রুয়ারি মাস আসলেই চারদিকে বসন্তের আগমনের সুর বেজে ওঠে। তবে কেবল বনের পাতায় আর ফুলেই নয়, শহরের যান্ত্রিকতা আর ব্যস্ত জীবনও বসন্তের আগমনে সতেজ হয়ে ওঠে। ইতোমধ্যেই নগরের গাছগুলোতে নতুন পাতা আর ফুল উঁকি দিতে শুরু করেছে। তাই বসন্তকে বরণ করে নিতে রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি আয়োজন করেছে ফটোশুটের মাধ্যমে বসন্ত উদযাপনের এক অনন্য আয়োজন। প্রকৃতি যেমন শীতের নির্জীবতাকে ভুলে নতুন ফুল আর পাতায় নিজেকে সাজিয়ে তোলে, তেমনি বসন্তের প্রথম দিনটিতে প্রকৃতির সঙ্গে সঙ্গে একটু অন্যরকম ভাবেই সাজিয়ে তুলুন নিজেকে। ছবিতে ছিলেন জুবেল চৌধুরী ও পোশাক ডিজাইনে ছিলেন আবির হাসান। বসন্তের পোশাকে রঙের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো রঙের নাম বলা মুশকিল। বসন্তে প্রকৃতি যেমন রঙিন হয়ে ওঠে, পোশাকেও তেমনি দেখা যায় রঙের ছোঁয়া।

‘ঠিক সেরকম মনের অবস্থার ওপর আবার রঙেরও একটা প্রভাব থাকে। ঋতু পরিবর্তনের সঙ্গে প্রকৃতিতে রঙের যে পরিবর্তনগুলো হয়, আমরা পোশাকে সেই রঙগুলোকেই তুলে ধরি। যে ধরনের ফুল ফোটে বা প্রকৃতিতে যে একটা উজ্জ্বল রঙের ছোঁয়া লাগে, আমরা সেই ধরনের উষ্ণ রংগুলোকেই বসন্তের পোশাকে নিয়ে আসি’, যোগ করেন তিনি। মডেল হিসেবে ছিলেন আরিফুল রাহি ও মেঘ। বসন্তে শাড়ি ছাড়াও নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী বেছে নিতে পারেন রঙিন টপস, কুর্তি বা সালোয়ার কামিজ।

ছেলেদের জন্য পাঞ্জাবিতে বিভিন্ন রং ও নকশার ব্যবহার দেখা যাচ্ছে। ব্লকের পাঞ্জাবিও বর্তমানে খুব জনপ্রিয়। আজকাল বিভিন্ন নকশা ও মোটিফ দেখা যায় ছেলেদের পোশাকে। দেশীয় ফ্যাশন হাউজগুলোতে এবার ছেলেদের জন্য নানা ধরনের রঙিন পাঞ্জাবি রয়েছে। বসন্তবরণে ছেলেরা বেছে নিতে পারেন নিজেদের পছন্দের আরামদায়ক পাঞ্জাবি। ফুল ছাড়া বসন্তের সাজ একেবারেই অসম্পূর্ণ। চুলের অনুষঙ্গ হোক বা গয়না হিসেবে ফুলের ব্যবহার, সবকিছুতেই স্নিগ্ধতা এনে দেবে এক গুচ্ছ ফুল। পোশাকের সঙ্গে মিলিয়ে চুলে ফুল ব্যবহার করতে পারেন। খুব সাধারণভাবে চুল বেঁধে গুঁজে দিতে পারেন ফুল, অথবা বিভিন্ন হেয়ারস্টাইলের সঙ্গে মিলিয়ে ফুল ব্যবহার করতে পারেন। তবে ফুল বাছাইয়ের ক্ষেত্রে এমন ফুল বেছে নিন যা দীর্ঘক্ষণ সতেজ থাকবে। বসন্তের প্রিয় ফুল গাঁদা ছাড়াও গোলাপ, রজনীগন্ধ্যা, চন্দ্রমল্লিকা এগুলো থেকে বেছে নিন আপনার প্রিয় ফুল। তবে ব্যস্ততার জন্য খুব আয়োজন করে ফুল কিনতে না পারলেও, হাতে জড়িয়ে নিন কোন ফুলের মালা, যা আপনাকে সারাদিন স্নিগ্ধ রাখবে।

মেকআপে আবির হাসান। দিনের বেলায় আবহাওয়ার কথা চিন্তা করে মেকআপ করে নিতে পারেন। মেকআপ যদি একেবারেই মেকআপ না করতে ইচ্ছা করে তাহলে চোখে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক আর কপালে পরে নিন ছোট একটি টিপ। এজেন্সি: রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি। আয়োজক, ষ্টাইলিং এন্ড ডিরেকশনে ছিলেন হিতাংশু দাস ইমন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি