editor
প্রকাশিত: 10:20 AM, August 13, 2024
ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা ও নাশকতার অভিযোগে সিলেটের সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামী করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল কোতোয়ালী থানার ঘাসিটুলা বাগবাড়ীর এলাকার আবুল কালামের ছেলে মো. বোরহান উদ্দির (২৫) বাদী হয়ে মামলাটি করেছেন। এসএমপির কোতোয়ালী থানার মামলা নং- ২৫ তারিখ: ১২ আগস্ট ২০২৪ইং।
মামলায় প্রধান আসামি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি (৪৫), জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি পিযুস কান্তি দে (৪০), জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন (২৫), দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা ছাত্রলীগ ক্যাডার লাহিন আহমদ (২৫), কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৫০ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরোও ১৫০ থেকে ২০০ জনকে।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে নগরের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মসজিদের সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিরা দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। আসামিদের হাতে ধারালো অস্ত্র, দা, রামদা, হকিস্টিক, ইটপাটকেল, ককটেল ও আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে অনেকে আহত হন। এ সময় বাদীর শরীরেও ছররা গুলি লাগে। তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনো তাঁর শরীরে ৮ থেকে ১০টি ছররা গুলি রয়ে গেছে।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার