editor

প্রকাশিত: 4:23 PM, December 12, 2020

বাংলাদেশ সহ ১০ দেশে দ্রুত ও সমতার ভিত্তিতে করোনার টিকা বিতরণ করতে চায় ডব্লিউএইচও

বাংলাদেশ সহ ১০ দেশে দ্রুত ও সমতার ভিত্তিতে করোনার টিকা বিতরণ করতে চায় ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক:

বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশে দ্রুত এবং সমতাভিত্তিতে করোনা ভাইরাসের টিকা বিতরণ করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, দু’দিনের ভার্চুয়াল মিটিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. পুনম খেত্রাপাল সিং বলেছেন, টিকা উৎপাদনকারী এবং নিয়ন্ত্রণকারী খাতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সমতার ভিত্তিতে এবং কার্যকরভাবে এই টিকা বিতরণে। ওদিকে এশিয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এশিয়া প্যাসিফিক অঞ্চলে টিকাদান কর্মসূচিতে ৯০০ কোটি ডলারের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের নাম দেয়া হয়েছে এশিয়া প্যাসিফিক ভ্যাক্সিনেশন এক্সেস ফ্যাসিলিটি। ভাইরাস সংক্রমণের চেইন ভেঙে দিতে, জীবন রক্ষা করতে এবং অর্থনীতিকে পূর্বাবস্থায় নিয়ে যাওয়ার জন্য দ্রুত গতিতে এবং সমতার ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোকে এই টিকা দেয়ার ক্ষেত্রে সমর্থন দিচ্ছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই বৈঠক আহ্বান করা হয় টিকা তৈরি এবং এর নিয়ন্ত্রণ নিয়ে। এক্ষেত্রে বড় রকমের একটি আশঙ্কার কথা বলা হয়। তাহলো, দরিদ্র দেশগুলো টিকা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়বে।ড. খেত্রাপাল বলেন, এ অঞ্চলের সব দেশই উন্নয়নশীল। তারা টিকাদান পরিকল্পনা এবং জাতীয় পর্যায়ে এই টিকা বিতরণের পরিকল্পনা চূড়ান্ত করছে। এক্ষেত্রে তিনি অংশীদারদের মধ্যে সব পর্যায়ে কার্যকর সমন্বয়, সহযোগিতা এবং তথ্য-বিনময়ের ওপর গুরুত্ব দেন। ড. খেত্রাপাল বলেন, আমাদের এই অঞ্চলের দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি টিকা প্রস্তুতকারকদের মধ্যে অবস্থান করছে। আশা করা হয়, এখানে প্রস্তুতকৃত টিকা বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের ওপর প্রয়োগ করা হবে। আমি এ বিষয়ে সুনিশ্চিত যে, এই অঞ্চল ও বিশ্বের সব মানুষের সংহতির মাধ্যমে একত্রিতভাবে আমরা স্বাস্থ্য এবং সব মানুষের মঙ্গলের জন্য অবদান রাখি। এর মধ্যে গতকাল এডিবি ৯০০ কোটি ডলারের এশিয়া প্যাসিফিক ভ্যাক্সিন এক্সেস ফ্যাসিলিটির ঘোষণা দিয়েছে।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার