editor

প্রকাশিত: 1:29 PM, September 25, 2025

রাশিয়ার কাছ থেকে ইউক্রেন ভূখণ্ড ফিরে পেতে পারে : ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে ইউক্রেন ভূখণ্ড ফিরে পেতে পারে : ট্রাম্প

3

ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন, চাইলে ইউক্রেন রাশিয়ার কাছ থেকে তার ‘মূল ভূখণ্ড’ ফিরে পেতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইউরোপ ও ন্যাটোর সহায়তায় ইউক্রেন যুদ্ধ শুরুর সময়কার মূল সীমান্ত পুনরুদ্ধার করতে পারে। তার ভাষায়, রাশিয়ার অর্থনীতি ভীষণ চাপে রয়েছে, এখনই ইউক্রেনের সময়।

7

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক বাস্তবতা গভীরভাবে পর্যালোচনা করেই তার এই নতুন অবস্থান। রাশিয়াকে ‘পেপার টাইগার’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, পুতিন ও রাশিয়া ভয়াবহ অর্থনৈতিক সমস্যায় পড়েছে।

এর আগে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছিলেন যে যুদ্ধ থামাতে ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে। ফেব্রুয়ারিতে ওভাল অফিসে উত্তপ্ত আলোচনার সময় তিনি জেলেনস্কিকে বলেছিলেন, এখন তোমাদের হাতে জেতার মতো কার্ড নেই। গত আগস্টে তিনি এমনকি দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল আংশিকভাবে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার কথাও ভেবেছিলেন বলে খবর বেরিয়েছিল।

কিন্তু মঙ্গলবারের পোস্টে ট্রাম্প লিখেছেন, ইউক্রেন ‘হয়তো এর চেয়েও বেশি কিছু পেতে পারে’। যদিও তিনি ক্রিমিয়ার নাম উল্লেখ করেননি। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া এবং ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে।

3

ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনকে ‘বড় অগ্রগতি’ হিসেবে স্বাগত জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধ শেষের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী। যদিও কীভাবে সেই সহায়তা আসবে, তা নিয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য দেননি। সম্ভাব্য সহায়তার মধ্যে অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোনের কথাও উল্লেখ করেন জেলেনস্কি।

7

পরে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের পোস্ট তাকে বিস্মিত করলেও এটি ইতিবাচক সংকেত। তার ভাষায়, এটি প্রমাণ করে যে ট্রাম্প ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে। তিনি আরও দাবি করেন, পুতিন বারবার ট্রাম্পকে মিথ্যা বলেছের।

জাতিসংঘে ভাষণেও ট্রাম্প রাশিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ন্যাটো সদস্য দেশগুলোর আকাশসীমায় ঢুকে পড়া রুশ যুদ্ধবিমানগুলো গুলি করে নামানো উচিত। সম্প্রতি একাধিকবার ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করেছে রুশ যুদ্ধবিমান ও ড্রোন।

তিনি আরও অভিযোগ করেন, কিছু ন্যাটো দেশ এখনও রুশ জ্বালানি কিনছে, যা দিয়ে তারা নিজেদের বিরুদ্ধে যুদ্ধকে অর্থায়ন করছে।

4

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ বিষয়ে ট্রাম্পের এই অবস্থান তার নীতিতে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এতদিন তিনি যুদ্ধ দ্রুত শেষ করতে ‘ভূখণ্ড বিনিময়ের’ সম্ভাবনার কথা বললেও এখন বলছেন, ইউক্রেনই হয়তো তার পূর্ণ ভূখণ্ড ফেরত পেতে পারে।

তবে এর আগে রাশিয়ার বিরুদ্ধে একাধিকবার কঠোর পদক্ষেপের হুমকি দিলেও ট্রাম্প এখনো তা কার্যকর করেননি। মস্কো তার নির্ধারিত সময়সীমা ও নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করলেও কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
8