admin

প্রকাশিত: 11:57 AM, October 3, 2025

পুলিশের সহযোগিতায় যুবলীগ নেতা জায়গা দখলের পায়তারা করছেন

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

পুলিশের সহযোগিতায় যুবলীগ নেতা জায়গা দখলের পায়তারা করছেন

7

সিলেটের সংবাদ ডেস্ক
এসএমপির মোগলাবাজার থানার এসআই কাশেমের সহযোগিতায় দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা শাহিন আহমদ জোরপূর্বক সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মোগলাবাজার থানার অন্তর্গত কুচাই এলাকার মো. কামাল উদ্দিনের স্ত্রী মোছাম্মৎ শাহেদা সুলতানা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার দেবর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিন আহমদের হুমকি-ধমকিতে সন্তানদের নিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছেন তিনি। শাহেদা বলেন, দেবর শাহিন, তার অপর ভাই ও বোনদের সাথে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে। শাহিন গংদের বিরুদ্ধে ইতিমধ্যে তিনি সিলেট মেট্রাপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
লিখিত বক্তব্যে মোছাম্মৎ শাহেদা সুলতানা আরও বলেন, তার দেবর শাহিন আহমদ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের পলাতক সাবেক এমপি হাবিবুর রহমানের একান্ত ঘনিষ্ঠ সহযোগী। আওয়ামী লীগ সরকারের আমলে শাহিন এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াতো। সে তার প্রভাব খাটিয়ে এলাকার লোকজন এমনকি তাদেরকে জিম্মি করে রেখেছে।
শাহেদা জানান, তার বিবাহকালীন সময়ে মোহরানার টাকার পরিবর্তে ১৯৯৩ সনের ১২ জানুয়ারি সিলেট সদর সাব-রেজিস্ট্রারী অফিসে রেজিঃকৃত ৪৯২/১৯৯৩ ইং নং সাফ কবালা দলিল মূলে তার স্বামী কামাল উদ্দিন আহমদ (কাবুল) খরিদা সূত্রে স্বত্ববান, মালিক ও খাস দখলকার বিদ্যমান থেকে শাহেদা সুলতানার নামে ৪ শতক জায়গা রেজিষ্ট্রি করে দেন। পরবর্তীতে উক্ত ভূমিতে গৃহ নির্মাণ করে তারা ভোগদখল করে আসছেন। তার স্বত্ব দখলীয় তপশীল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমি আদালত মারফতে চূড়ান্ত বাটোয়ারা করে যার যার ছাহাম পৃথক করার নিমিত্তে তিনি উর্ধ্বতন সহকারী জজ আদালত, সদর, সিলেট-এ স্বত্ব বাটোয়ারা মোকদ্দমা নং- ৫৬/২০২৫ ইং দায়ের করেন। যা বর্তমানে উক্ত আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু সম্প্রতি তার দেবর শাহিন আহমদ প্রবাস থেকে দেশে এসে তার মালিকানাধীন ভূমি পৃথক ও চিহ্নিত না করে এবং কোনরূপ আইনগত বাটোয়ারা না করে সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের গৃহের সাথে নতুন করে গৃহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এমনকি গত ১৭ সেপ্টম্বর শাহিন তার অন্য ভাই বোনদের একত্রিত করে আরো অজ্ঞাতনামা কিছু লোকসহ এসে জোরপূর্বক গৃহ নির্মাণের চেষ্টা করে। এতে তিনি ও তার ছেলে বাধা প্রদান করেন। শাহেদা তাদেরকে বলেন, যেহেতু নালিশা ভূমি নিয়ে আদালতে বাটোয়ারা মোকদ্দমা চলমান রয়েছে, তাই মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনরূপ স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু তারা এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে স্ব দলবলে দেশীয় অস্ত্র নিয়ে শাহিন তাদের ওপর আক্রমণ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা শাহেদা বেগম ও তার সন্তানদের শারিরীকভাবে লাঞ্চিত ও আহত করে। যাওয়ার সময় হুমকি দিয়ে বলে যেকোন সময় তারা উক্ত জায়গায় আবার এসে গৃহ নির্মাণ করবে এবং বাধা দিলে মেরে ফেলবে।
পরে এ বিষয়ে তিনি ঐদিনই মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তারা প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে এবং থানায় জিডি করে বাড়িতে এসে দেখেন শাহিন টিন ও বাঁশের বেড়া দিয়ে গৃহ নির্মাণ করে ফেলেছে। শুধু তাই নয়, শাহিন তাদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। আর এই অভিযোগের সূত্র ধরে শাহিন তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠ এসআই শাহিনকে দিয়ে গ্রেফতারের ভয় দেখাচ্ছে এবং বারবার হুমকি দিচ্ছে।
শাহেদা সুলতানা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে এসআই কাশেম এক পক্ষের হয়ে কাজ করছেন। আদালতে যেহেতু মামলা বিচারাধীন সেহেতু বিষয়টি সেখানেই নিষ্পত্তি হবে। কিন্তু এসআই কাশেম স্বৈরাচার সরকারের সহযোগীদের পক্ষ নিয়ে অন্যায় আচরণ করছেন। যার ফলে তিনি ও তার সন্তানরা চরম নিরাপত্তাহীনায় রয়েছেন। সংবাদ সম্মেলনে শাহেদা সুলতানা তার মালিকানাধীন ভূমি জবর দখলকারীর হাত থেকে উদ্ধার এবং পুলিশি হয়রানি এবং জান-মালের নিরাপত্তা প্রদানসহ শাহিন ও এসআই কাশেমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র উপদেষ্টা, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সংষিøষ্ট সকল মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

1 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

8 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 7 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

6 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

2 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

5 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

1
3