editor

প্রকাশিত: 11:09 AM, November 13, 2025

গণভোট ও জুলাই সনদ নিয়ে আজ সিদ্ধান্ত দিতে পারে সরকার

গণভোট ও জুলাই সনদ নিয়ে আজ সিদ্ধান্ত দিতে পারে সরকার

8

জুলাই সনদ ও গণভোট নিয়ে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিদ্ধান্ত দিতে পারে অন্তর্বর্তী সরকার। এদিন দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ব্যাপারে সমাধান আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এর আগে, গত ১১ নভেম্বর জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও জানান, আমরা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। না পেলে ১৩ নভেম্বর আমরা সিদ্ধান্ত নেব।

এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরও এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মেলেনি কোনও সমাধান। নোট অব ডিসেন্ট বাদ দেওয়াসহ বিভিন্ন সুপারিশ নিয়ে প্রতারণার অভিযোগ তুলেছে বিএনপি। আর অন্যদিকে গণভোট ও পিআরের সুরাহা না পেয়ে আন্দোলনমুখী জামায়াতে ইসলামী ও তাদের সমমনারা।

জুলাই সনদের আইনি ভিত্তি ও প্রধান উপদেষ্টার সইয়ের নিশ্চয়তা ছাড়া সনদে সই করবে না বলে জানিয়ে দিয়েছে এনসিপি। আর মুক্তিযুদ্ধকে খাটো করার অভিযোগে সনদে সই করেনি বাম জোট।

5

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, মুক্তিযুদ্ধে প্রেক্ষাপট ও সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি জুলাই সনদে। সেখানে অঙ্গীকারনামার মাঝে রাষ্ট্রীয় ৪ মূলনীতি বাদ দিতে চাওয়া হয়েছে। এর মানে তো মুক্তিযুদ্ধকে বাদ দিতে চাওয়া।

জুলাই সনদ নিয়ে এনসিপির দাবি আবার দুইটি। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে। রাষ্ট্রপতির এটা জারি করার রাজনৈতিক, আইনি ও নৈতিক কোনো ভিত্তি নেই। একইসঙ্গে গণভোটকে বাধ্যতামূলক করতে হবে। সরকার এ দুটি বিষয়ে সিদ্ধান্তে এলে আমরা স্বাক্ষর করব।

3

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, মৌলিক বিষয়ে দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ রাজনৈতিক সংকট তৈরি করেছে। সব দলক রেখে সনদ বাস্তবায়নের আশা করছে অন্তর্বর্তী সরকার।

2

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, ৪৮টি পয়েন্টের মধ্যেও ১৫টি ইস্যু এসেছে, সেখানে মৌলিক কিছু বিষয় আছে। সেগুলোতে নোট অব ডিসেন্ট আছে। এগুলো রাজনৈতিক সংকট তৈরি করেছে। এ বিষয়গুলো মাথায় রেখে উপদেষ্টা পরিষদে বৈঠক হতে পারে। সরকার আত্মবিশ্বাসী যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় রেখে একটি চূড়ান্ত পরিণতির দিকে পৌঁছানো যাবে।

5

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

2 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

8 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

2 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

1 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
3