admin
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল-কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেয়া হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার ভেতরে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন।
কয়েস লোদী বলেন, খেলাধূলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থ ভাবে গড়ে উঠে। সুস্থ চিন্তা মানসিকতা নিয়ে গড়ে উঠে। আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে।
এসময় তিনি অভিভাবকদের প্রতি পরামর্শ স্বরুপ বলেন, আমাদের সন্তানরা যাতে কখনও কোন অনৈতিক কাজ ও মাদকের দিকে চলে না যায়। আমাদের খেয়াল রাখতে হবে- আমাদের সন্তানরা কিভাবে পরিপূর্ণ ভাবে একটি মানবিক সন্তান ও একটি সু-সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
তিনি বুধবার (১৭ ডিসেম্বর) আখালিয়া সোনালী আবাসিক এলাকায় স্বর্ণালি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্বর্ণালি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক এমদাদুল হক স্বপন, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি সবুর আহমদ, প্রফেসর আব্দুস শহিদ, জালালাবাদ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিক আহমদ, সাবেক শিশু বিষয়ক সম্পাদক মহানগর বিএনপি দিলুয়ার হুসেন জয়, ৩৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়খ রাজু মিয়া, মহানগর জিসাস’র সদস্য সচিব সাব্বির হুসেন জামিল, মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি এমসি রুবেল আহমদ। উপস্থিত ছিলেন মেহেদী হাসান, শাওন আহমদ, রায়হান উদ্দিন, ফাহিম আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 7 বুধবার (২৪
6 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
6 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
6 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
8 শাল্লা প্রতিনিধি: 4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
2 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
6 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা