editor
প্রকাশিত: 2:42 PM, December 17, 2020
অনলাইন ডেস্ক
দেশে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ চলছে। প্রতিদিনই বাড়ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। এর মধ্যে শুরু হয়েছে শীতল ও শুষ্ক আবহাওয়া মৌসুম। এই সময়ে শীতজনিত রোগের প্রকোপ বাড়ে।এসব রোগের অনেকগুলো লক্ষণ করোনার মতো। বিশেষ করে নিউমোনিয়া ও অ্যাকিউটি রেসপারেটি ইনফেকশনের (এআরআই) লক্ষণ অনেকটা সিভিয়ার করোনা রোগীদের মতো। যাদের সুস্থতার জন্য অক্সিজেন দেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু করোনাসহ তীব্র শ্বাসকষ্টের এসব রোগীদের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এখনও দেশের ২৬ জেলায় পৌঁছায়নি।স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের ৮ বিভাগের বিভিন্ন জেলার ৬৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৬৬৭টি। এর মধ্যে ঢাকা শহরেই হাসপাতালের সংখ্যা ১৮টি।এর মধ্যে বেসরকারি হাসপাতাল ৯টি, যেখানে ক্যানুলা রয়েছে ১১১টি। বাকি সরকারি হাসপাতালগুলোয় ক্যানুলা রয়েছে ১৬৩টি। সরকারি এবং বেসরকারি পর্যায়ে সবচেয়ে বেশি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে- ৫০টি।এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় অবস্থিত বিভিন্ন হাসপাতালে রয়েছে ২৯টি। ময়মনসিংহ বিভাগে রয়েছে ২০টি, রাজশাহী বিভাগে ৩৫টি, রংপুর বিভাগে ১৯টি, খুলনা বিভাগে ৭১টি, বরিশাল বিভাগে ৩৯টি, সিলেট বিভাগে ১৮টি, চট্টগ্রাম মহানগরে রয়েছে ৯৯টি এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলায় রয়েছে ৫৫টি। তবে অধিদফতরের হাসপাতাল শাখার একটি সূত্র জানায়, দেশের বিভিন্ন হাসপাতালে ৫১৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর থেকে শীতজনিত রোগের পরিসংখ্যান করা হয়। বিগত বছরগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে দৈনিক সারা দেশে প্রায় সাড়ে চার হাজার থেকে ৫ হাজার মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হন। যার মধ্যে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, নিউমোনিয়া, এআরআই-এ (অ্যাকিউট রেসপারেটরি ইনফেকশন) এবং অন্যান্য (জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ এবং জ্বর) রোগ নিয়ে হাসপাতালে আসেন রোগীরা।এ প্রসঙ্গে অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা , হাসপাতাল শাখার এই তথ্য আপডেট নয়। বিভিন্ন হাসপাতালে ৬৬৭টি ক্যানুলা রয়েছে। এখন যেসব জেলায় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দেয়া সম্ভব হয়নি, সেখানে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। কেন্দ্রীয় ঔষধাগারের মাধ্যমে আরও বেশকিছু হাইফ্লো ন্যাজাল ক্যানুলা কেনা হচ্ছে।সেগুলো এলেই যারা এখনও পায়নি সেসব হাসপাতালে পৌঁছে দেয়া হবে। যেসব হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নেই বা অক্সিজেনের বড় সিলেন্ডারের ব্যবস্থা নেই, সেখানে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ব্যবহারে সুফল পাওয়া যাবে না।অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা , হাসপাতাল শাখায় সব তথ্য থাকার কথা নয়। কারণ বিভিন্নভাবে এসব হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ক্রয় ও সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন দাতা প্রতিষ্ঠান থেকেও কিছু ন্যাজাল ক্যানুলা পাওয়া গেছে।সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন কারণে যেসব রোগীর ফুসফুস দুর্বল হয়ে পাড়ে, নিজের প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারেন না, তাদের বাঁচাত কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়া হয়। এক্ষেত্রে ভেন্টিলেটর জীবন বাঁচানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। একজন রোগীকে ভেন্টিলেটরে রাখতে হলে তার শ্বাসনালির প্রতিটা পেশিকে বিশেষ প্রক্রিয়ায় অবশ করতে হয়।এভাবে ভেন্টিলেটরের মাধ্যমে ফুসফুসে ১০০ ভাগ পর্যন্ত অক্সিজেন সরবরাহ করা সম্ভব। কিন্তু এক্ষেত্রে অসুবিধাও রয়েছে- সেটি হল রোগীকে এ ধরনের সেবা দিতে হলে অত্যন্ত দক্ষ ও আন্তর্জাতিক মানের আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবার প্রয়োজন। আমাদের দেশে এ ধরনের সেবা পরিধি অপ্রতুল। এছাড়া এই প্রক্রিয়ায় রয়েছে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া। রোগীকে সব সময় পেইনকিলার আর অ্যানেসথেশিয়া দিয়ে রাখতে হয়। আমাদের দেশে ভেন্টিলেটর অনেক ব্যয়বহুল। যে ব্যয় বহন করা বেশির ভাগ মানুষের পক্ষে সম্ভব নয়।এই ব্যবস্থার পরিবর্তে এ ধরনের রোগীকে স্বাভাবিক রেখে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণের সুযোগ করে দেয় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। একজন রোগীর শ্বাসযন্ত্র যতক্ষণ পর্যন্ত শ্বাস কার্যক্রম চালিয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে তাকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব। এটি ভেন্টিলেটরের মতোই কাজ করে। এর ব্যবহার রোগীর জন্য তুলনামূলক কম কষ্টের।এই পদ্ধতিতে রোগী প্রতি মিনিটে ৫০ থেকে ৬০ লিটার অক্সিজেন নিতে পারে। যা খুব সিরিয়াস কোভিড রোগীদের ক্ষেত্রে প্রয়োজন হয়। তাছাড়া শিশু রোগীদের জন্য এটি অত্যন্ত জরুরি একটি চিকিৎসা যন্ত্র। ব্যবহারও অত্যন্ত সহজসাধ্য হওয়ায় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা যে কোনো ডাক্তার বা নার্স পরিচালনা করতে পারেন।অধিফদতরের একটি সূত্র জানিয়েছে, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ব্যয়বহুল নয়। ভালো মানের একটি ক্যানুলার দাম পড়ে আড়াই থেকে তিন লাখ টাকা। তবে চায়নায় তৈরিকৃত সমমানের ন্যাজাল ক্যানুলার দাম আরও কম। তাই স্বল্প বিনিয়োগে দেশের সব হাসপাতালে এটি সরবরাহ করা সম্ভব।
S/H-(Ripa-5)
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার