editor

প্রকাশিত: 2:25 PM, January 26, 2026

তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে

উঠান বৈঠক ও গণসংযোগে খন্দকার মুক্তাদির

তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে

8

সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেদিকে তিনি যাচ্ছেন সেদিকে মানুষের ঢল নামছে। সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

2

সোমবার সকাল সাড়ে ১০টায় মহানগরের ৩৮ নং ওয়ার্ডের চারুগাওয়ে এক উঠান বৈঠকে এ কথা বলেন।

2

এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসাসহ প্রান্তিক লেভেল থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নয়নের বড় পরিকল্পনা হাতে নিয়েছে। স্কুলে বাচ্চাদের টিফিনের পরিকল্পনাও করেছে বিএনপি। কারণ অপুষ্টিহীনতার জন্য মেধার প্রকৃত বিকাশ ঘটানো সম্ভব হয় না। কর্মসংস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি সহায়তায় সিলেটে শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমেই এই সমস্যা সমাধান করা হবে।

4

বিএনপি ক্ষমতায় থাকাকালে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আবারো বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পনামাফিক উন্নয়ন করা হবে। যাতে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হয়। নতুন বাংলাদেশ গড়তে ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোট সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক সবার।

2

মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের চারুগাওয়ে আফাজ উদ্দিনের সভাপতিত্বে ও জুম্মান আহমদ এবং কাশেম আহমদের যৌথ পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শামিম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ। দুপুরে তিনি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মেদেনীমহল, দর্শা, বাছিরপুর, সুজাতপুর, মীরেরগাঁওয়ে প্রচার মিছিল ও গণসংযোগে যোগদান করেন।

এসময় আরো উপস্থিতি ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, স্থানীয় মুরব্বী আজম আলী মেম্বার, মাসুক মিয়া, আব্দুস সালাম, আবদুল করিম, বাদসা আহমদ, ওয়ারিছ আলী। এদিকে রবিবার রাতে দক্ষিণ সুরমার হবিনিন্দ, কায়েস্থরাইল, মুছারগাঁও, বারোখলা, দাউদপুর ও চৌমুহনী এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

5 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

8 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

2 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

7 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

4 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

6 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

5 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

1
2