admin
প্রকাশিত: 6:11 PM, December 19, 2020
অনলাইন ডেস্ক
মহামারী করোনাভাইরাসে দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটিতে আরও ১২৬৭ জন নতুন আক্রান্ত হয়েছেন।
কোভিড-১৯ মহামারীতে দেশে মৃত্যুর ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ২৪২ জনের। আর গত ২৪ ঘণ্টায় ১২৬৭ জন নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নতুন করে আরও ১৯৮৭ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন, এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩৫ হাজার ৬০১ জন সুস্থ হয়েছেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। যা এখন প্রায় ৫ লাখে ছুঁইছুঁই। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। আজ শনিবার তা ৭ হাজার ২৪২ জনে পৌঁছায়। এর মধ্যে ৩০ জুন একদিনে ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার