admin
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করেছে কুখ্যাত চাঁদাবাজ অনিক ও তার অনুসারী একদল ক্যাডার। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ভোল পাল্টে এখন সে ‘নব্য বিএনপি’ সেজে সাধারণ মানুষের ওপর অত্যাচারের স্টিমরোলার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার বাহিনীর বেপরোয়া কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী, পথচারী এমনকি স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর অনুসারী হিসেবে এলাকায় প্রভাব খাটাত। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাতারাতি কৌশল বদলে সে এখন নিজেকে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেছে। অভিযোগ রয়েছে, বিএনপির জনৈক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে অনিক এখন আগের চেয়েও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। সাবেক আওয়ামী লীগ নেতার ক্যাডার থেকে বর্তমানের ‘বিএনপি কর্মী’ পরিচয়ে সে মূলত অপরাধের সাম্রাজ্য টিকিয়ে রাখার চেষ্টা করছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, অনিকের নেতৃত্বে একদল অস্ত্রধারী ক্যাডার এলাকায় নিয়মিত চাঁদাবাজি করছে। স্থানীয় দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করা হচ্ছে। দাবি করা টাকা না দিলে শারীরিক নির্যাতন ও দোকানপাট ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে। এমনকি রিকশা চালকদের মতো শ্রমজীবী মানুষও তাদের হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রকাশ্যেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনিক বাহিনীর অত্যাচারে এলাকার নারী ও ছাত্রীরা এখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। সন্ধ্যার পর নারীদের চলাচল প্রায় দায় হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা এই বাহিনীর নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। ফলে স্থানীয় অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “আগে সে ‘জয় বাংলা’ বলে আমাদের ওপর জুলুম করত, এখন সে-ই আবার বড় নেতাদের সাথে ছবি তুলে বিএনপি সেজে আমাদের রক্ত চুষছে। খোলস বদলালেও তার স্বভাব বদলায়নি। আমরা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাই।”
রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা এই চাঁদাবাজ ও সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় এনে বালুচর এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আইন-শৃঙ্খলার চরম অবনতি রোধে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
5 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
1 স্টাফ রিপোর্টার: 2 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 5 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
3 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
8 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
4 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ