editor

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬

মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের ধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

সিসিকের ওএসডি চন্দন দাশের ‘আলাদিনের চেরাগ’

মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের ধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

6

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে।

5

কেবল আর্থিক অনিয়মই নয়, ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার এবং ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে হয়রানি করার গুরুতর তথ্য পাওয়া গেছে।

1

অনুসন্ধানে জানা যায়, নগরের চালিবন্দর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ভৈরবতলী মন্দিরে বসে চন্দন দাশ সিটি করপোরেশনের একটি ‘অস্থায়ী অফিস’ গড়ে তুলেছিলেন। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় এই প্রতিষ্ঠানকে তিনি ব্যক্তিগত আখের গুছানোর কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। ভবনের নকশা অনুমোদন (বিল্ডিং পারমিশন), হোল্ডিং ট্যাক্স এবং পানির সংযোগ দেওয়ার নামে সেখানে চলত প্রকাশ্য ‘ফাইল বাণিজ্য’। এমনকি সিসিকের জাল রসিদ ও কাগজপত্র ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

5

অভিযোগ উঠেছে, চন্দন দাশ নিজের ধর্মীয় পরিচয় ও বিভিন্ন সংগঠনকে ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি সিসিকের ভেতরে ও বাইরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। অভিযোগ রয়েছে, এলাকার অসহায় মানুষকে মামলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত অর্থ আদায় করতেন তিনি। তার এই দাপটের কারণে এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি।

একজন সাধারণ কর্মকর্তা হয়েও চন্দন দাশ বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে নগরীর একটি পাঁচতলা ভবন (যা সম্প্রতি প্রায় ২ কোটি টাকায় বিক্রি করা হয়েছে), শিবগঞ্জ এলাকার ‘সাইফা সামিট’ ভবনে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট, নিজ মালিকানাধীন অন্তত চারটি ট্রাক, সিলেট ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো, চন্দন দাশ তার শ্যালিকার মাধ্যমে আমেরিকায় প্রায় শতকোটি টাকা পাচার করেছেন বলে তথ্য পাওয়া গেছে। বর্তমানে ওএসডি হিসেবে থাকলেও সিসিকের ভেতরে এখনো তার অদৃশ্য প্রভাব বিদ্যমান বলে গুঞ্জন রয়েছে।

5

ভৈরবতলী মন্দিরের ধর্মীয় পরিবেশ নষ্ট এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। রাজস্ব ফাঁকির বিশাল অঙ্ক উদ্ধার এবং এই ‘দুর্নীতির কারিগরের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পেশাদারিত্ব ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত সাইয়ীদ ফাহদ আল করিম: কর কমিশনার

পেশাদারিত্ব ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত সাইয়ীদ ফাহদ আল করিম: কর কমিশনার

4 কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেছেন, সাইয়ীদ ফাহ্দ আল করিম তাঁর কর্মকালে অত্যন্ত পেশাদারিত্ব ও সততার

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

6 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের

শীঘ্রই আসছে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি

শীঘ্রই আসছে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি

3 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র

সিলেটে বইমেলা নিয়ে উত্তেজনা ‘আওয়ামী দোসর’ পুনর্বাসনের

সিলেটে বইমেলা নিয়ে উত্তেজনা ‘আওয়ামী দোসর’ পুনর্বাসনের

8 সিলেটের প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধাভোগী

মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের ধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের ধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

2 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে

জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবী

জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবী

1 জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দ্রুততম সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

3 জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া

আইনি লড়াই শেষে সিসিকের নিয়ন্ত্রণে কাজির বাজার: নতুন ইজারাদারদের হস্তান্তর

আইনি লড়াই শেষে সিসিকের নিয়ন্ত্রণে কাজির বাজার: নতুন ইজারাদারদের হস্তান্তর

4 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট কাজির বাজারের দীর্ঘদিনের ‘কর্তৃত্ব’ হাতবদল হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের

1
5