editor

প্রকাশিত: 7:00 PM, May 26, 2026

জলদি বাংলাদেশে ভাগো: শুভেন্দু

সীমান্তে ভিড়

জলদি বাংলাদেশে ভাগো: শুভেন্দু

অনুপ্রবেশ ঠেকানো ও অনুপ্রবেশকারীদের হঠাতে ‘অল আউট অ্যাকশনে’ নেমেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। হোল্ডিং সেন্টারে তথাকথিত অবৈধ বাংলাদেশিদের আটক শুরু হয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশ করা ব্যক্তিদের বাংলাদেশে ফিরে যেতে ব্যাপক চাপ সৃষ্টি করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। ইতোমধ্যে বাংলাদেশে ফিরতে সীমান্তে ভিড় করছেন ‘অবৈধ বাংলাদেশিরা’।

সীমান্তে ভিড় জমানো ও পশ্চিমবঙ্গে অবৈধভাবে অবস্থান করা ‘বাংলাদেশিদের’ উদ্দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এদের চলে যাওয়া উচিত। ওই দেশের মুখপাত্র বলেছিলেন যে বাংলাদেশিদের ফেরত নেবেন। জলদি জলদি ভাগো। জলদি জলদি ভাগো। নাহলে এই সরকার যা করার করবে।’

তিনি বলেন, আমরা বলে দিয়েছি যে, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই। আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হস্তান্তর করবে। ভারত-বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী বিএসএফ তাদের বাংলাদেশি প্রমাণ করে হস্তান্তর করে দেবে।

তিনি আরও বলেন, আমাদের জেলে তিন মাস, ছয় মাস, দুই বছর রেখে, আপনার (পশ্চিমবঙ্গের নাগরিক) চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার ওষুধ ওদেরকে দেব কেন? ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে। আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে।

সেজন্য আইনটা এতদিন ছিল, ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি, আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।

গত মাসে বিধানসভা নির্বাচনের প্রচারণায় অনুপ্রবেশ ইস্যুকে বেশ সরব হয়েছিল রাজ্য বিজেপি। ইশতেহার অনুযায়ী নির্বাচনে জিতে সরকার গঠনের পরপরই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে তৎপর হয়েছেন শুভেন্দু অধিকারী।

ইতোমধ্যে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। এর ৪৮ ঘণ্টার মধ্যেই মালদার ইংরেজ বাজারে খোলা হয়েছে হোল্ডিং সেন্টার। এবার বাংলাদেশ সীমান্তবর্তী আরেক জেলা মুর্শিদাবাদেও হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। এই দুই জেলার হোল্ডিং সেন্টারে অন্তত ১২ জন ‘অবৈধ বাংলাদেশি’কে আটক করা হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও