editor
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে সুগন্ধা ভলিবল একাডেমিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজন ভলিবল একাডেমি, সিলেট।
সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মুকিত রাজন, ক্রীড়া সংগঠক ও রেফারি কামরান আহমেদ, ক্রীড়া সংগঠক শামীম হোসেন, প্রমীলা কোচ তানিয়া রহমান, সাবেক ভলিবল খেলোয়াড় বিপ্লব, ছাব্বির।
সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশ এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভূমিকা অপরিসীম। সিলেটের ভলিবলকে আরও এগিয়ে নিতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।
খেলা শেষে সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে এক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাইনালে দুই দলের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। প্রথম সেট থেকেই উভয় দল চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করলেও শেষ পর্যন্ত নিজেদের ধরে রেখে জয় ছিনিয়ে নেয় রাজন ভলিবল একাডেমি।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও উদীয়মান খেলোয়াড়বৃন্দ উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
4 সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ১৬নং ওয়ার্ডের হাওয়াপাড়া মিশন গলি এলাকায় তীব্র পানি সংকটে পড়েছেন প্রায় শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নিয়োগ পাওয়ায় আন্তরিক
6 বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে নিজ
6 কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে অজ্ঞান অবস্থায় শুক্রবার (১২ জুন) রাতে উদ্ধার করা হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ
6 সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন
6 প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড), বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এক
1 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, কিডনী রোগ বর্তমান সময়ে একটি নীরব ঘাতক হিসেবে
7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন