admin
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২৬
স্টাফ রিপোর্টার:
২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক ব্যতিক্রমী ও জমকালো প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজে) সিলেট বিভাগীয় কমিটি। আজ শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে নগরীর বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই জমজমাট প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। মাঠে ঐতিহ্যবাহী চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা বনাম ব্রাজিলের জার্সি গায়ে মুখোমুখি হবেন স্থানীয় ফুটবলপ্রেমী সমর্থকরা।
প্রতিষ্ঠার পর থেকেই নানা চমক দেখানো বিএমজে’র এবারের এই আয়োজনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সিলেটের সংবাদকর্মী ও ক্রীড়ামোদীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শুধু সাংবাদিকরাই নন, এই আয়োজনের পরিধি ছড়িয়ে পড়েছে রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ ও পেশাদার খেলোয়াড়দের মাঝেও। কয়েক ঘণ্টার জন্য কলম আর ক্যামেরা একপাশে রেখে ফুটবল মাঠ মাতাবেন সাংবাদিকরা, আর তাদের সাথে মাঠে যোগ দেবেন সিলেটের রাজপথ কাঁপানো রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সব মিলিয়ে শতাধিক ফুটবলপ্রেমী এই ম্যাচে অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা জানান, সিলেটে সাংবাদিকদের কোনো সংগঠনের উদ্যোগে বিশ্বকাপকে সামনে রেখে এমন বৃহৎ ও ব্যতিক্রমী আয়োজন এবারই প্রথম।
খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাচটি ঘিরে গত এক সপ্তাহ ধরেই বিএমজে সদস্যদের মাঝে চলছে টানটান উত্তেজনা। দুই দলের সমর্থকদের আড্ডা, তর্ক-বিতর্ক আর ফুটবলীয় বিশ্লেষণে মুখর হয়ে উঠেছে গণমাধ্যম অঙ্গন। কে কয়টি কাপ জিতেছে, কার প্রিয় খেলোয়াড় সেরা—এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মাঠের লড়াইয়ের আগেই গতকাল সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে জমে উঠেছে দারুণ এক চ্যালেঞ্জ। ব্রাজিল সমর্থকরা দাবি করেছেন, তারা জিতলে আর্জেন্টিনার সমর্থকদের খরচে সিলেটের পর্যটন কেন্দ্র ‘সাদা পাথর’ ভ্রমণে যেতে হবে। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকরাও সমপরিমাণ আত্মবিশ্বাস নিয়ে একই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
ব্যতিক্রমী ও আনন্দঘন এই আয়োজনকে সফল করতে এক সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন বিএমজে সিলেট বিভাগীয় কমিটির সদস্যরা। ইতিমধ্যেই দুই দলের জার্সি, ফুটবলসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের নেপথ্যে মূল দায়িত্বে রয়েছেন এএইচ আরিফ, মো. নুরুল ইসলাম, বাবর জোয়ারদার, মাছুম, সোহেল, মাজিদ, ফারহান চৌধুরী ও আলামিন। বর্ণাঢ্য এই আয়োজনে সহযোগিতা করছে বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘কৈলাস ইলেকট্রনিক’, মধুবন ও ইএষড়ি অবংঃযবঃরপ ্ খধংবৎ খধন। আয়োজকরা সিলেটের সকল স্তরের ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদী জনগণকে আজ বিকেল সাড়ে ৩টায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।
2 প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড), বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এক
1 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, কিডনী রোগ বর্তমান সময়ে একটি নীরব ঘাতক হিসেবে
2 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন
7 * কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: 4 ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে
7 ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি।
3 স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে
6 স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর
2 * ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান