editor
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় চোরাচালান পণ্য থেকে ডিবি পুলিশের নাম ব্যবহার করে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ফারুক (ওরফে কাউয়া ফারুক) সহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই চক্রটি সীমান্ত এলাকা দিয়ে আসা বিভিন্ন পণ্যের চালান থেকে নিয়মিত এই অর্থ আদায় করে আসছে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ভারত থেকে অবৈধভাবে আসা গরু, মহিষ, মোটরসাইকেল, কসমেটিকস, চিনি, জিরা, কম্বলসহ বিভিন্ন ধরনের পণ্য জৈন্তাপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে। এসব চোরাই পণ্যের চালান থেকে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত আদায় করছে এই চক্রটি।
অভিযোগ রয়েছে, চক্রটির সদস্যরা নিজেদের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চোরাচালান সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহনকারীদের ভয়ভীতি দেখিয়ে এই বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয়। তাদের এমন কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ ধরনের চাঁদাবাজি চললেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তদন্ত বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পার পেয়ে গিয়ে অভিযুক্তরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফারুক ওরফে কাউয়া ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে স্থানীয় সচেতন মহল চোরাচালানের আড়ালে এই চাঁদাবাজির ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডিবি পুলিশের নাম ব্যবহারকারী চক্রটিকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
3 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত
3 সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় দেদারসে চলছে পাহাড় ও
2 সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় চোরাচালান পণ্য থেকে ডিবি পুলিশের নাম ব্যবহার করে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ফারুক (ওরফে
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু
7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
4 পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের
7 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের