editor

প্রকাশিত: 7:54 PM, September 13, 2026

ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

2

সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ আয়োজন করেছে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাব।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্য দিয়ে এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

5

আনন্দ ভ্রমণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ‘বাংলাদেশের আলো’ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।

3

সংগঠনের সভাপতি মামুন চৌধুরী এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এনাম, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মো. মামুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হৃদয় আহমদ শিমুল, মহিলা সম্পাদিকা হ্যাপী জান্নাত, সদস্য হাসান মোহাম্মদ বদরুল, মো. দুলাল আহমদ, মেহেদী হাসান রাতুল, জাইনুল হুসেন সোহাগ, শিবলুর রহমান রাহুল, আল-আমিন সহ প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।

3

ভ্রমণকালে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, প্রতিনিয়ত সংবাদ সংগ্রহের তীব্র পেশাগত কর্মব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি দেয় এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিটি অনলাইন প্রেসক্লাব ভবিষ্যতেও সদস্যদের কল্যাণ ও বিনোদনে এরকম নানামুখী সামাজিক ও প্রীতি উদ্যোগ অব্যাহত রাখবে।

সাদাপাথরের মনোরম পরিবেশে আয়োজিত এই আনন্দ ভ্রমণ প্রেসক্লাব সদস্যদের পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্বের এক সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

প্রবাস থেকে এই আনন্দ ভ্রমণ সফল করতে সার্বিক সহযোগিতা করেন সিলেট সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আমেরিকা প্রবাসী জাহিদ খান ও যুক্তরাজ্য প্রবাসী (লন্ডন) সংগঠনের সহ-সভাপতি ও জনতা টিভির চেয়ারম্যান আহমদ আল আনছার।

1

দিনব্যাপী এই ভ্রমণে সাংবাদিকরা সীমান্তঘেঁষা পাহাড়, স্বচ্ছ পানির ধারা ও পাথরঘেরা সাদাপাথরের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। কর্মব্যস্ততার বাইরে এসে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, আড্ডা, স্মৃতিচারণ ও ছবি তোলার মধ্য দিয়ে দিনটিকে উপভোগ্য ও আনন্দমুখর করে তোলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

8 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

1 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

7 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

5 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের

ভর্তি ও পরীক্ষায় উৎকোচ বাণিজ্য, ছাত্রী হেনস্তাসহ নানা অনিয়মের অভিযোগ

ভর্তি ও পরীক্ষায় উৎকোচ বাণিজ্য, ছাত্রী হেনস্তাসহ নানা অনিয়মের অভিযোগ

4 সরকারি অর্থায়নে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, হাজিরা, ভাতা বিতরণ

জামায়াতের প্রার্থী বদল ঘিরে পর্দার আড়ালে অসন্তোষ

জামায়াতের প্রার্থী বদল ঘিরে পর্দার আড়ালে অসন্তোষ

8 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন সৃষ্টি

ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

1 সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ: মুহাম্মদ ফখরুল ইসলাম

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ: মুহাম্মদ ফখরুল ইসলাম

3 জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম

1
6