editor

প্রকাশিত: 11:45 AM, October 1, 2026

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

4

প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা ও কর্মীদের বটবৃক্ষের মতো আগলে রাখার নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। ভয়ভীতি উপেক্ষা করে সবসময় রাজপথের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই নেতা আজ তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা ও প্রত্যাশার কেন্দ্রে অবস্থান করছেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে নিবেদিতভাবে যুক্ত রুবেল ইসলাম। সাংগঠনিক দক্ষতা ও রাজপথের সক্রিয়তার মধ্য দিয়ে অতি অল্প সময়েই তিনি সহযোদ্ধাদের আস্থা অর্জন করেন। ২০১৭ সালের জানুয়ারি মাসে ঐতিহ্যবাহী সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের গঠিত ৩ সদস্যবিশিষ্ট সর্বোচ্চ শক্তিশালী আহ্বায়ক কমিটির ১ম সদস্য হিসেবে মনোনীত হন তিনি। পরবর্তীতে সিলেট মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।

3

সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তাঁকে সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের গুরুদায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে আজ অবধি রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারি থেকে অবিচল ভূমিকা পালন করে আসছেন।

8

বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার কারণে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন রুবেল ইসলাম। ২০১৮ সালে সিলেটে দায়েরকৃত ‘গায়বি’ মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে ফেরার পথে ঢাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সকল মামলায় জামিন থাকা সত্ত্বেও নতুন রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়। সে সময় দীর্ঘ ২ মাস ২৩ দিন কারাভোগের পর তিনি মুক্তি লাভ করেন।

2

এছাড়াও সিলেটে আন্দোলন-সংগ্রাম চলাকালে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে তাঁকে। একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে তাঁর রাজপথের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করা হলেও তিনি দমে যাননি। প্রায় ১৪টি রাজনৈতিক মামলার হুলিয়া মাথায় নিয়ে দীর্ঘ সময় ফেরারি জীবন যাপন করতে হয়েছে এই লড়াকু নেতাকে।

সাধারণ নেতাকর্মীদের মতে, দুঃসময়ে কর্মীদের পাশে থাকা এবং মামলা-হামলা উপেক্ষা করে আন্দোলন টিকিয়ে রাখার মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্বের সত্যতা প্রমাণিত হয়। রুবেল ইসলাম সেই ত্যাগের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন। তাঁর অবিচল রাজনৈতিক আদর্শ ও সাহসিকতা আজ সিলেটের ছাত্রদলের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।

ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও রাজপথে শক্তিশালী করতে আগামীর নেতৃত্ব হিসেবে রুবেল ইসলামকেই সভাপতি পদে দেখতে চান সাধারণ নেতাকর্মীরা। তৃণমূলের বিশ্বাসÑযে নেতা প্রতিকূল সময়ে কর্মীদের আগলে রেখেছেন, তাঁর হাত ধরেই আসবে আগামী দিনের সাংগঠনিক সাফল্য নতুন দিন।

1

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

6 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 5 অসীম

মেধা ও মননের বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় অধ্যক্ষের

মেধা ও মননের বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় অধ্যক্ষের

1 শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 4

কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দীন

কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দীন

7 আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সিলেটের স্থানীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর

চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়

চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়

7 দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে

আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

8 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেট সদরে নির্বাচনী হাওয়া বিএনপির মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট, সরগরম মাঠ

সিলেট সদরে নির্বাচনী হাওয়া বিএনপির মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট, সরগরম মাঠ

1 দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

6 প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রকি

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রকি

4 দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা ও কারাভোগের কারণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা

1
2