editor
প্রকাশিত: 3:51 PM, October 1, 2026
শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি পৃথক ক্যাটাগরিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সকাল ১০টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ রাখলে তাদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ সম্ভব নয়। সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও বিশ্ব পরিবেশ সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে আমাদের এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে। প্রতিযোগিতার আহ্বায়ক ও সিনিয়র প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ ও রসায়ন বিভাগের প্রধান প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক পিয়াব্রত কৈরি। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক মানস ভট্টাচার্য ও প্রভাষক পিয়াল চৌধুরী এবং সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় ছিলেন প্রভাষক আলী আকবর।
প্রতিযোগিতার শুরুতে লিখিত বাছাই পরীক্ষার মাধ্যমে প্রতিটি ক্যাটাগরি থেকে ৬ জন করে মোট ১৮ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। পরবর্তীতে মূল মঞ্চে অনুষ্ঠিত সরাসরি মৌখিক প্রশ্নোত্তরের মাধ্যমে দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা ও মেধা যাচাই করে প্রতিটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়। আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দর্শক পর্ব। সরাসরি দর্শকসারি থেকে অধ্যক্ষের তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে প্রতিটি ক্যাটাগরি থেকে ১০ জন করে মোট ৩০ জন শিক্ষার্থী পুরস্কৃত ও নির্বাচিত হওয়ার সুযোগ পান।
প্রতিযোগিতা শেষে অধ্যক্ষ মো. ফয়জুল হক চূড়ান্ত বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার এবং সনদপত্র বিতরণ করেন।
4 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অসীম কুমার
5 শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 1
8 আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সিলেটের স্থানীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
8 দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে
7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
7 দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর
5 প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা
5 দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা ও কারাভোগের কারণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা