editor
প্রকাশিত: 7:23 PM, October 18, 2026
ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর বাস টার্মিনাল অফিস কক্ষের হলরুমে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সিলেট-জকিগঞ্জ বাস শ্রমিক উপ-কমিটির সভাপতি মুহিত মিয়ার সভাপতিত্বে ও তামাবিল উপ-কমিটির পরিচালক রিয়াজ হাজির পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি নাজিম লস্কর, জকিগঞ্জের বাস মালিকের সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, হবিগঞ্জের সহ-সভাপতি হেলাল আহমদ, জেলার সহ-সভাপতি আবুল হাছান জোহান, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সিলেট-ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া বাস মালিক সমিতির সভাপতি রিহাদ আহমদ, সহ-সম্পাদক সিরাজ উদ্দিন, সিলেট-কুলাউড়া বাস মালিক সমিতির সদস্য ফজিল মিয়া, রিপন আহমদ, জকিগঞ্জ মিনিবাস উপ-কমিটির সভাপতি হেলাল আহমদ, জগন্নাথপুর উপ-কমিটির সম্পাদক ইরন মিয়া, ঢাকা আন্তঃজেলা রোড উপ-কমিটির ইব্রাহিম, সম্পাদক তমুজ, ঢাকা মিতালী সম্পাদক ধনু মিয়া, সাবেক সভাপতি রিয়াজ মিয়া, ঢাকা দক্ষিণ রোড পরিচালনা কমিটির মানিক মিয়া, হারিছ মিয়া এবং সিলেট কেন্দ্রীয় কুলাউড়া রোড উপ-কমিটির নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নির্ধারিত রুট পারমিট ব্যতিরেকে এক রোডের গাড়ি অন্য রোডে অবৈধভাবে চলাচল করায় নিয়ম মেনে পরিচালিত পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অনতিবিলম্বে এই অবৈধ চলাচল বন্ধ না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের