editor
প্রকাশিত: 8:58 PM, October 18, 2026
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
গত ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের জেলা-৩১৫বি-১ এর অধীনস্থ ১৫৫টি ক্লাবের পরিচালিত বিভিন্ন মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম মূল্যায়ন শেষে শনিবার (১৬ অক্টোবর) ঢাকার গুলশান ক্লাবে জেলা ইভালুয়েশন কমিটির বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৫৫টি ক্লাবের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে জেলা গভর্নরের অনুমতি সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফলের ভিত্তিতে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটিকে এই বিশেষ সম্মাননা ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ঘোষণা করা হয়।
পুরস্কার ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ, আইপিডিজি ড. এ কে এম সারওয়ার জাহান জামিল, জেলা ১ম ভাইস গভর্নর রফিকুল বারী মুক্তা, ২য় ভাইস গভর্নর ফরিদা ইয়াসমিন জেসমিন, সাবেক গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ, অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান লায়ন হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে সিলেট লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাবেক সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবা ও সামাজিক কল্যাণে লায়ন্স ক্লাবের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ অর্জন প্রবাস ও স্থানীয় পর্যায়ে মানবিক কাজে আরও অনুপ্রেরণা জোগাবে।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের