editor
প্রকাশিত: 10:59 AM, October 19, 2026
সিলেটের দক্ষিণ সুরমার কীন ব্রিজ সংলগ্ন সুইপার কলোনি ও খোজারখলা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে চলছে রমরমা মাদক ব্যবসা।
স্থানীয় সূত্র জানায়, বর্তমানে ১৮ জন ‘স্টাফ’ বা বেতনভুক্ত কর্মীর মাধ্যমে এই এলাকায় মাদকের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে রহিমা-মজনু সিন্ডিকেট। আর এই পুরো চক্রটির অন্যতম প্রধান পরিচালক হিসেবে কাজ করছে রবিউল হাবিব আইয়ুব।
অনুসন্ধানে জানা গেছে, মাদক সিন্ডিকেটের অন্যতম মূল হোতা মজনু আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে তার নিজস্ব বাহিনী নিয়ে পুরো ব্যবসা নিয়ন্ত্রণ ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে। প্রতিদিন এই চক্রটি খোজারখলা এলাকার মূল রাস্তা ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার মাদকের চালান কীন ব্রিজ ও সুইপার কলোনির ভেতরে পাচার করছে।
ঐতিহ্যবাহী ও সুনামধন্য খোজারখলা এলাকার বুক চিরে এভাবে মাদকের বড় বড় চালান গেলেও রহস্যজনক কারণে এলাকা থেকে এর কোনো জোরালো প্রতিবাদ দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এলাকাবাসীর মতে, গুটি কয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় পুরো খোজারখলা এলাকার সুনামধন্য বাসিন্দারা নিতে পারেন না।
যাগ উঠেছে, মজনু নিজেকে আইনি ঝামেলা থেকে বাঁচাতে এবং নিজের অপরাধ আড়াল করতে একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছায়ার নিচে আশ্রয় নিয়েছে। স্থানীয়দের মনে এখন বড় প্রশ্ন কে এই মজনুর মূল আশ্রয়দাতা? কার রাজনৈতিক শেলটার ও ছত্রচ্ছায়ায় মজনু ও তার বাহিনী খোজারখলা এবং পার্শ্ববর্তী ভার্থখলা এলাকায় বুক ফুলিয়ে এমন প্রকাশ্য মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে?
এলাকার সচেতন মহল অবিলম্বে এই শক্তিশালী মাদক সিন্ডিকেট ভেঙে দিতে এবং মূল হোতা মজনু, আইয়ুব ও রহিমাসহ তাদের পেছনে থাকা রাজনৈতিক আশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের