editor
প্রকাশিত: 11:54 AM, November 7, 2026
সিলেট সদর উপজেলার ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমানের জনপ্রিয়তা ও জনকল্যাণমুখী কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে জনগণের সেবা করে যাওয়া এই জনপ্রতিনিধির অনুসারী ও সচেতন মহল মনে করছেন, সঠিক ও প্রমাণভিত্তিক তদন্তের মাধ্যমেই এসকল বানোয়াট খবরের আসল সত্য উন্মোচন হবে।
খোঁজ নিয়ে জানা যায়, শফিকুর রহমান ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা টুকেরবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বেশ কিছুদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও সফলভাবে সামলান। পরবর্তীতে ২০২৩ সালের ১৬ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। রাজনৈতিক অঙ্গনে তিনি বর্তমানে সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বও পালন করছেন। পাশাপাশি উপরপাড়া জামে মসজিদের মোতাল্লীসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার পরিচালনা করে আসছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি মিথ্যা মামলার জেরে দীর্ঘদিন কারাভোগ করেছেন। তবুও দমে যাননি তিনি। বর্তমান পরিষদকে একটি ‘ডিজিটাল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদক, জুয়া ও সব ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের পাশাপাশি রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ ও মন্দির সংস্কারে তিনি বদ্ধপরিকর। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে তিনি নিজে প্রকল্প তদারকি করেন এবং সর্বদাই জনগণের সুখে-দুঃখে পাশে থাকেন। দিন নেই রাত নেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন।
এদিকে সম্প্রতি তাঁকে ঘিরে কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত বানোয়াট ও মিথ্যা সংবাদ স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তাঁর সমর্থক ও শুভাকাক্সক্ষীদের দাবি, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ উঠলে তা একপেশেভাবে প্রচার না করে গুরুত্বের সঙ্গে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। যথাযথ যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণের আগে কোনো অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করা পেশাদার সাংবাদিকতার পরিপন্থী।
স্থানীয় রাজনীতিতে শফিকুর রহমানের দীর্ঘদিনের সম্পৃক্ততা, জনসম্পৃক্ততা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এলাকার মানুষ ইতিবাচকভাবে দেখছেন। সচেতন মহলের প্রত্যাশা, জনকল্যাণমুখী এই নেতার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হবে এবং একটি কুচক্রী মহলের ঈর্ষান্বিত কর্মকাণ্ডকে প্রতিহত করে টুকেরবাজার ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের আস্থা বজায় রাখতে গণমাধ্যমের স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা আশা প্রকাশ করেছেন যে, নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমেই প্রকৃত ঘটনা সামনে আসবে।
চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, আমি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে জনগণের কল্যাণে ও সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। এই জনপদের মানুষই আমার মূল প্রাণশক্তি। আমি সবসময় তাদের সুখে-দুঃখে পাশে থেকেছি এবং তাঁরাও আমাকে ভালোবেসে আমার পাশে থেকেছেন।
তিনি আরও ব্যক্ত করেন, ইনশাআল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই জনপদের মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে থাকতে চাই এবং তাদের সেবায় নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যেতে চাই।
বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন
আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯
‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের
দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি
মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট