editor
প্রকাশিত: 11:57 AM, November 7, 2026
তারাপুর চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রার বাস্তবতা কারও অজানা নয়। স্বল্প মজুরি, আর্থিক সংকট, অনিশ্চিত কর্মসংস্থান এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে অনেক শ্রমিক পরিবারকে। এমনকি শ্রমিকদের বেতন যথাসময়ে পরিশোধ নিয়েও স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, একই চা বাগানের বাসিন্দা জগন্নাথ রায় রাজনের জীবনযাপন ও সম্পদ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, চা শ্রমিক পরিবারের সন্তান হিসেবে পরিচিত জগন্নাথ রায় রাজন অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য সম্পদের মালিক হয়েছেন। তাঁর বিরুদ্ধে বাগানের জায়গায় পাঁচতলা ভবন নির্মাণের উপযোগী ভিত্তি দিয়ে বাড়ি নির্মাণ এবং ভাইদের জন্য একাধিক ঘর তৈরি করে দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ছাড়া পরিবারের পাঁচ ভাইয়ের ব্যবহারের জন্য চারটি যানবাহন রয়েছে বলেও স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে। এর মধ্যে ডিসকভার, জিক্সার মোটরসাইকেল ও সিএনজিচালিত যানবাহনের কথা উঠে এসেছে। দামি মোবাইল ফোনসহ তাঁদের বিলাসবহুল জীবনযাপন নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
এসব বিষয় সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছেÑজগন্নাথ রায় রাজনের সম্পদের প্রকৃত উৎস কী? তাঁর দৃশ্যমান আয়ের উৎসের সঙ্গে অর্জিত সম্পদের কোনো অসংগতি রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়দের একাংশ।
এদিকে, স্থানীয় পর্যায়ে মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জগন্নাথ রায় রাজনের সম্পৃক্ততা রয়েছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা ও শ্রীমঙ্গল থেকে গাঁজা সংগ্রহ করে তারাপুরসহ আশপাশের বিভিন্ন চা বাগানে পাইকারি সরবরাহের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে।
এবিষয়ে জগন্নাথ রায় রাজনের সাথে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করে চা খাওয়ার দাওয়াত দেন প্রতিবেদককে।
স্থানীয়দের দাবি, জগন্নাথ রায় রাজনের সম্পদের উৎস, জমি ও স্থাপনার বৈধতা এবং মাদক সরবরাহের অভিযোগ সব বিষয় আলাদাভাবে তদন্ত করে প্রকৃত সত্য জনসমক্ষে তুলে ধরা হোক।
বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন
আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯
‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের
দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি
মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট