editor

প্রকাশিত: 12:08 PM, November 7, 2026

কৃষকদল-শ্রমিকদলের পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাবকারী কে এই রাজু

কৃষকদল-শ্রমিকদলের পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাবকারী কে এই রাজু

সিলেটের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বিতর্ক ও আলোচনার কেন্দ্রে এসেছেন কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তি। সাবেক সিলেট সিটি করপোরেশনের মেয়র ও মরহুম আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরানের আত্মীয় (ভাগনির জামাই) হিসেবে পরিচিত রাজুর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সরকারি দপ্তরে প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগে প্রকাশ, কাজী রাজু আহমদ নিজেকে কখনো জাতীয়তাবাদী কৃষকদল, আবার কখনো শ্রমিকদলের নেতা পরিচয়ে সিলেটের বিভিন্ন সরকারি অফিস ও রাজনৈতিক অঙ্গনে প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চালান। তবে বিএনপির সহযোগী এসব সংগঠনের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক পদ-পদবি বা সাংগঠনিক ভিত্তি রয়েছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসকে কেন্দ্র করে। ভুক্তভোগীদের দাবি, জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসন ও কাজ দ্রুত করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কাজী রাজু মধ্যস্থতাকারী বা ‘দালাল’ হিসেবে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। একাধিক সেবাগ্রহীতা অভিযোগ করেন, দাপ্তরিক কাজ হাসিলের প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে বড় অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—কাজী রাজুর এই অপতৎপরতার উৎস কোথায় এবং তাঁর পেছনে কার বা কাদের আশ্রয়-প্রশ্রয় রয়েছে? সরকারি দপ্তরে কাজ করিয়ে দেওয়ার নামে এই অর্থ লেনদেনের পেছনে জোনাল সেটেলমেন্ট অফিসের কোনো কর্মকর্তা বা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি জড়িত আছেন কি না, তা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগীদের অভিযোগ, দাপ্তরিক নথিপত্র এবং আর্থিক লেনদেনের স্বচ্ছ তদন্ত করা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে। জোনাল সেটেলমেন্ট অফিস ঘিরে গড়ে ওঠা এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কাজী রাজু আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গার্মেন্টস শিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত রুখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

গার্মেন্টস শিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত রুখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি

পরিবহন খাতের সমস্যা সমাধান ও মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জাকারিয়া আহমদ

পরিবহন খাতের সমস্যা সমাধান ও মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জাকারিয়া আহমদ

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন

বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্মই গড়বে আগামীর স্মার্ট, সম্বৃদ্ধ ও টেকসই বাংলাদেশ: রেজাউল হাসান কয়েস লোদী

বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্মই গড়বে আগামীর স্মার্ট, সম্বৃদ্ধ ও টেকসই বাংলাদেশ: রেজাউল হাসান কয়েস লোদী

আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বিধিমালায় বৈষম্যমুলক ধারাসমূহ সংশোধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বিধিমালায় বৈষম্যমুলক ধারাসমূহ সংশোধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার দুই

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার দুই

দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি

মাদক ও যানজট ঠেকাতে এবার কঠোর অবস্থান

মাদক ও যানজট ঠেকাতে এবার কঠোর অবস্থান

মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট