editor

প্রকাশিত: 6:20 PM, November 7, 2026

শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা: মিফতাহ সিদ্দিকী

শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা: মিফতাহ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন বাংলাদেশের মানুষের মুক্তির আলোকবর্তিকা। স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে তিনি এ দেশের মানুষকে সাহস, প্রেরণা ও মুক্তির পথ দেখিয়েছেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা, দূরদর্শিতা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্র ও অনিশ্চয়তার বেড়াজাল থেকে মুক্ত হয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসেন। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ৭ নভেম্বরের চেতনা আমাদের বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।

মিফতাহ সিদ্দিকী বলেন শহীদ জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ এ দেশের মানুষের আত্মপরিচয়, স্বাধীন সত্তা, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের এক অনন্য দর্শন। এই দর্শনের মূল শক্তি হলো বাংলাদেশকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া। জিয়া পরিবারের ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের ইতিহাস বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক এবং সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, সিলেট মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মইনুল ইসলাম, লুৎফুর রহমান, সাবেক ছাত্রনেতা রওশন তালুকদার, কবি শান্তা কামালী, কবি কাওসার আরা বিথী, কবি নিশাত ফাতেমা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম আহমদ সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল আহমদ, কাওসার আহমদ রকি, লেখক ও সাংবাদিক আমির হোসেন সোহাগ, কবি সুয়েজ হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রিয়দর্শন দত্ত পাভেল, আরিফ হোসেন জাকির, রিপন মিয়া, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, কবি জালাল ও সাংবাদিক রেজওয়ান আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও দেশগঠনে তাঁর অবদান নিয়ে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গার্মেন্টস শিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত রুখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

গার্মেন্টস শিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত রুখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি

পরিবহন খাতের সমস্যা সমাধান ও মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জাকারিয়া আহমদ

পরিবহন খাতের সমস্যা সমাধান ও মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জাকারিয়া আহমদ

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন

বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্মই গড়বে আগামীর স্মার্ট, সম্বৃদ্ধ ও টেকসই বাংলাদেশ: রেজাউল হাসান কয়েস লোদী

বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্মই গড়বে আগামীর স্মার্ট, সম্বৃদ্ধ ও টেকসই বাংলাদেশ: রেজাউল হাসান কয়েস লোদী

আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বিধিমালায় বৈষম্যমুলক ধারাসমূহ সংশোধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বিধিমালায় বৈষম্যমুলক ধারাসমূহ সংশোধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার দুই

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার দুই

দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি

মাদক ও যানজট ঠেকাতে এবার কঠোর অবস্থান

মাদক ও যানজট ঠেকাতে এবার কঠোর অবস্থান

মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট