editor

প্রকাশিত: 12:20 PM, November 8, 2026

জগন্নাথ রাজন ও স্ত্রী চম্পার সম্পদ-জীবনযাপন নিয়ে প্রশ্ন

তারাপুর চা বাগানে শ্রমিকদের দুর্দশার বিপরীতে

জগন্নাথ রাজন ও স্ত্রী চম্পার সম্পদ-জীবনযাপন নিয়ে প্রশ্ন

সিলেটের তারাপুর চা বাগানের সাধারণ শ্রমিকদের জীবন যখন অভাব-অনটন, স্বল্প মজুরি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কঠিন বাস্তবতার মুখোমুখি, তখন একই এলাকার বাসিন্দা জগন্নাথ রায় রাজন ও তাঁর স্ত্রী চম্পা রায়ের সম্পদ ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

চা শ্রমিক পরিবারের সন্তান হিসেবে পরিচিত জগন্নাথ রায় রাজন তুলনামূলক অল্প সময়ে উল্লেখযোগ্য সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, বাগানের জায়গায় পাঁচতলা ভবন নির্মাণের উপযোগী ভিত্তি দিয়ে বাড়ি নির্মাণের পাশাপাশি ভাইদের জন্য একাধিক ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ ভাইয়ের ব্যবহারের জন্য ডিসকভার ও জিক্সার মোটরসাইকেল এবং সিএনজিচালিত যানসহ চারটি যানবাহন এবং দামি মুঠোফোন ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, পরিচিত আয়ের উৎসের সঙ্গে এই দৃশ্যমান সম্পদের সামঞ্জস্য কতটুকু। তাই জমির মালিকানা, স্থাপনার বৈধতা এবং সম্পদ অর্জনের উৎস যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

এর পাশাপাশি জগন্নাথ রায় রাজন ও তাঁর স্ত্রী চম্পা রায়ের বিরুদ্ধে মাদক কেনাবেচা ও সরবরাহের গুরুতর অভিযোগ তুলেছেন কয়েকজন স্থানীয় ব্যক্তি। তাঁদের দাবি, হবিগঞ্জ সীমান্ত ও শ্রীমঙ্গল থেকে গাঁজা সংগ্রহ করে তারাপুরসহ আশপাশের চা বাগানে পাইকারি সরবরাহ করেন রাজন এবং বাগান এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত তাঁর স্ত্রী চম্পা রায়। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে প্রামাণ্য নথি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে জগন্নাথ রায় রাজন তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং প্রতিবেদককে চা পানের আমন্ত্রণ জানান।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, অনুমাননির্ভর আলোচনা না বাড়িয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষ অনুসন্ধান করা জরুরি। চা শ্রমিকদের দীর্ঘ সংগ্রাম এবং স্থানীয় কিছু বাসিন্দার এমন জীবনযাপনের ব্যবধান জনমনে প্রশ্ন তৈরি করলেও, উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত ও প্রমাণের ওপরই প্রকৃত সত্য নির্ভর করছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গার্মেন্টস শিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত রুখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

গার্মেন্টস শিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত রুখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি

পরিবহন খাতের সমস্যা সমাধান ও মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জাকারিয়া আহমদ

পরিবহন খাতের সমস্যা সমাধান ও মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জাকারিয়া আহমদ

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন

বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্মই গড়বে আগামীর স্মার্ট, সম্বৃদ্ধ ও টেকসই বাংলাদেশ: রেজাউল হাসান কয়েস লোদী

বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্মই গড়বে আগামীর স্মার্ট, সম্বৃদ্ধ ও টেকসই বাংলাদেশ: রেজাউল হাসান কয়েস লোদী

আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বিধিমালায় বৈষম্যমুলক ধারাসমূহ সংশোধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বিধিমালায় বৈষম্যমুলক ধারাসমূহ সংশোধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার দুই

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার দুই

দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি

মাদক ও যানজট ঠেকাতে এবার কঠোর অবস্থান

মাদক ও যানজট ঠেকাতে এবার কঠোর অবস্থান

মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট