editor

প্রকাশিত: 12:43 PM, November 8, 2026

​কালীঘাটে ট্রাফিক পুলিশের ‘এন্ট্রি টোকেন’ বাণিজ্য: ফাঁস কল রেকর্ড ও বিকাশে ঘুষের প্রমাণ

​কালীঘাটে ট্রাফিক পুলিশের ‘এন্ট্রি টোকেন’ বাণিজ্য: ফাঁস কল রেকর্ড ও বিকাশে ঘুষের প্রমাণ

সিলেট নগরের প্রধান পাইকারি বাজার কালীঘাট, লালদীঘিরপাড় ও মহাজনপট্টি এলাকায় পণ্যবাহী যানবাহন থেকে চাঁদাবাজির ভয়াবহ জাল বিছিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। কোনো মাসিক চুক্তি নয়- কালীঘাটে পণ্যবাহী ট্রাক বা পিকআপ একবার প্রবেশ করলেই দিতে হয় ১০০ টাকা। পুলিশ কর্মকর্তা ও স্থানীয় লাইনম্যানদের যৌথ সমন্বয়ে গড়ে ওঠা এই ‘এন্ট্রি টোকেন’ বাণিজ্যের মূল নিয়ন্ত্রক এসএমপির ট্রাফিক বিভাগের ট্রাফিক ইনস্পেক্টর ও বর্তমানে ওসি এমটি জাহেদুল।

অনুসন্ধানে এই অসাধু চক্রের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হাতে এসেছে ওসি এমটি জাহেদুল, তার মনোনীত লাইনম্যান এবং জেলা ট্রাক-পিকআপ সমিতির সদস্য নুরুর কথোপকথনের অডিও কল রেকর্ড। সেই সাথে বিকাশ অ্যাকাউন্টে ঘুষের টাকা লেনদেনের একাধিক দালিলিক প্রমাণও এখন প্রতিবেদকের কাছে।

​কালীঘাটে মালামাল আন-লোড করতে আসা যানবাহনগুলো প্রবেশপথেই আটকে দেয় লাইনম্যানরা। গাড়িপ্রতি ১০০ টাকা আদায় করে তবেই দেওয়া হয় প্রবেশের অনুমতি।

প্রতিবেদকের হাতে আসা কল রেকর্ডে এক লাইনম্যানকে ওসি এমটি জাহেদুলের সাথে হিসাব কষে বলতে শোনা যায়:

​”স্যার, গাড়ি টোটাল ৯টা হইছে। ২টা বাদ দিলে ৭০০ পাইবায়। ৭০০ ছাড়রাম আমার মোবাইল তাকি।”

​এরপরই লাইনম্যান ফোন ধরিয়ে দেন সমিতির সদস্য নুরুকে। ফোনে নুরুর কাছ থেকে কয়টি গাড়ি ঢুকলো এবং ঘুষের টাকা দ্রুত পৌঁছানোর তাগিদ দেন টিআই জাহেদুল নিজেই। টাকা পেলেই গাড়িতে বিশেষ সংকেত দেওয়া হয়, যার ফলে নো-পার্কিং এলাকায় ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকলেও মেলে আইনি ছাড়। আর টাকা না দিলে তাৎক্ষণিক রেকার লাগিয়ে দেওয়া হয়।

চাঁদাবাজির অর্থ সংগ্রহে সরাসরি বিকাশ ব্যবহার করছে চক্রটি। হস্তগত দালিলিক প্রমাণে দেখা যায়, লাইনম্যানদের অ্যাকাউন্ট থেকে ওসি এমটি জাহেদুল ও তার সহযোগীদের ব্যক্তিগত বিকাশ নম্বরে বিভিন্ন সময় টাকা ক্যাশ-ইন করা হয়েছে।

​অনুসন্ধানে প্রকাশ পাওয়া এই সিন্ডিকেটের ৮ সদস্য হলেন: ওসি এমটি জাহেদুল, টিআই মুজিবুর, সার্জেন্ট তপু, সোহেল রানা, আরাফাত, যুবরিয়া সালাম, এসএমপির উপ কমিশনার (ট্রাফিক) এর বডিগার্ড আহাদ ও ড্রাইভার সিনু এবং কালীঘাটের লাইনম্যান নুরু।

কালীঘাট মহাজনপট্টি এলাকায় ​প্রতিবার প্রবেশের জন্য ১০০ টাকা দেওয়ার ফলে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, যার প্রভাব সরাসরি পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর। এছাড়া টাকার বিনিময়ে বেআইনি পার্কিংয়ের অনুমতি দেওয়ায় কালীঘাটের সংকীর্ণ সড়কে দিনভর তীব্র যানজট লেগেই থাকে।

​এক ক্ষুব্ধ পিকআপ চালক বলেন, দিনে ৩ বার ঢুকলে ৩০০ টাকা দিতে হয়। না দিলে রেকার লাগিয়ে মামলা দেয়। পুলিশের লাইনম্যানদের হাতে আমরা জিম্মি।

​অভিযোগের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এসএমপি ট্রাফিক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হয়ে অপরাধে জড়ালে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হবে। অভিযোগের অকাট্য প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​সমস্ত অডিও রেকর্ড ও বিকাশে লেনদেনের প্রমাণ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গার্মেন্টস শিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত রুখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

গার্মেন্টস শিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত রুখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি

পরিবহন খাতের সমস্যা সমাধান ও মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জাকারিয়া আহমদ

পরিবহন খাতের সমস্যা সমাধান ও মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জাকারিয়া আহমদ

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন

বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্মই গড়বে আগামীর স্মার্ট, সম্বৃদ্ধ ও টেকসই বাংলাদেশ: রেজাউল হাসান কয়েস লোদী

বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্মই গড়বে আগামীর স্মার্ট, সম্বৃদ্ধ ও টেকসই বাংলাদেশ: রেজাউল হাসান কয়েস লোদী

আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বিধিমালায় বৈষম্যমুলক ধারাসমূহ সংশোধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বিধিমালায় বৈষম্যমুলক ধারাসমূহ সংশোধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার দুই

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার দুই

দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি

মাদক ও যানজট ঠেকাতে এবার কঠোর অবস্থান

মাদক ও যানজট ঠেকাতে এবার কঠোর অবস্থান

মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট