editor
প্রকাশিত: 11:25 AM, November 11, 2026
সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের স্থানীয় রাজনীতিতে এখন আলোচনার শীর্ষে একটিই নাম মো. আবুল কালাম। দীর্ঘ রাজপথের সংগ্রাম, ত্যাগ এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে নিবিড় সম্পর্কের কারণে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে তাঁকে কাউন্সিলর হিসেবে দেখতে চান ওয়ার্ডের সর্বস্তরের মানুষ ও তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
রাজনৈতিক পটভূমি বিশ্লেষণ করলে দেখা যায়, মো. আবুল কালামের নেতৃত্ব হঠাৎ গড়ে ওঠা কোনো ইতিহাস নয়। এটি দীর্ঘ ত্যাগ ও পরিপক্কতার এক অনন্য দৃষ্টান্ত। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই তরুণ ও দূরদর্শী নেতা দীর্ঘ সময় ধরে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিগত আওয়ামী শাসন আমলে দেশে যখন গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের সংগ্রাম চরমে, তখন রাজপথে সামনের সারিতে থেকে বিএনপির পতাকাতলে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। এই রাজনৈতিক সক্রিয়তার কারণে তাঁকে তৎকালীন শাসকগোষ্ঠীর অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৫টি মিথ্যা মামলার শিকার হতে হয়। সহ্য করতে হয়েছে একাধিকবারের কারাবরণ ও জুলুম-নির্যাতন। শুধু রাজনৈতিক জীবনেই নয়, তাঁর ওপর নামিয়ে আনা এই সামাজিক ও অর্থনৈতিক হয়রানির প্রভাব পড়েছে তাঁর পরিবারের ওপরও। তবে শত প্রতিকূলতা ও নিগ্রহের মধ্যেও তিনি কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি, রাজপথ ছেড়ে যাননি।
মাঠপর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সংগঠনের নীতির প্রতি অটল থাকার কারণে তিনি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মতে, এলাকার কাক্সিক্ষত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় আবুল কালামের মতো একজন পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বের কোনো বিকল্প নেই।
তৃণমূল নেতাকর্মীদের একটাই দাবি, রাজপথের রাজনীতিতে পরিপক্ক ও ত্যাগী নেতা মো. আবুল কালামকে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা করার সুযোগ দেওয়া হোক।
সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত হত্যাকান্ড তেতলি লক্ষিপুরে। ওই গ্রামের বাসিন্দা ও ৩ নং তেতলি ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি সভাপতি লাল
সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের স্থানীয় রাজনীতিতে এখন আলোচনার শীর্ষে একটিই নাম মো. আবুল কালাম। দীর্ঘ রাজপথের সংগ্রাম, ত্যাগ
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে চরম হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছে।
জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০
ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন