admin
প্রকাশিত: 12:03 PM, November 12, 2026
মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকায় কেয়ারটেকারকে মারধর করে বের করে দেওয়া, বাড়ির নামফলক পরিবর্তন ও পাহারায় লোক নিয়োজিত রাখার অভিযোগ
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকায় যুক্তরাজ্য প্রবাসীদের মালিকানাধীন একটি বাসা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে সিলেট মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক রিপন চৌধুরী, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সম্রাট, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সামছু আহমদ এবং যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েকসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাতে মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকার ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী জোসনা বেগম, শেখ ইমাদুর রহমান ও শেখ ইরশাদুর রহমানের মালিকানাধীন ওই বাসায় ভাড়াটিয়া সেজে প্রবেশের পর কেয়ারটেকার প্রাণেশ সরকার মিলনকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীর দাবি, রিপন চৌধুরী, শেখ সম্রাট, সামছু আহমদ ও লায়েকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল বাসাটির নিয়ন্ত্রণ নেয়। শুধু তাই নয়, বাড়ির মূল নামফলক ‘শেখ হাউজ’ পরিবর্তন করে সেখানে ‘শাহজাহান হাউজ’ নামের নতুন নামফলক লাগানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ওই বাসায় লোকজন পাহারায় রাখা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ ঘটনায় বাসার কেয়ারটেকার প্রাণেশ সরকার মিলন বুধবার (১১ নভেম্বর) বাদী হয়ে রিপন চৌধুরী, শেখ সম্রাট, লায়েক ও সামছু আহমদের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বুধবার রাতে অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশে গড়ে তোলা বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে এমন অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যারা পরিবার-পরিজন ছেড়ে বিদেশে অবস্থান করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের সম্পত্তি যদি দেশে নিরাপদ না থাকে, তাহলে ভবিষ্যতে দেশে বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় পদ-পদবি কোনো ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারে না। অভিযোগে যাদের নাম এসেছে, তারা যদি সত্যিই এ ঘটনার সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও তদন্তের স্বার্থে গ্রহণ করা প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, প্রবাসীদের মালিকানাধীন সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত এবং কেয়ারটেকার প্রাণেশ সরকার মিলনের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
প্রশ্ন উঠেছে—প্রবাসীদের মালিকানাধীন একটি বাড়ি নিয়ে এমন গুরুতর অভিযোগ ওঠার পরও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে?
প্রবাসীদের সম্পত্তি রক্ষায় প্রশাসনের দৃশ্যমান ও নিরপেক্ষ ভূমিকা এখন সময়ের দাবি।
সিলেট মাউন্ট এডোরা হসপিটাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অসদচরণ পরিহার করে সুচিকিৎসা প্রদান, টেস্ট বাণিজ্য বন্ধ
মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকায় কেয়ারটেকারকে মারধর করে বের করে দেওয়া, বাড়ির নামফলক পরিবর্তন ও পাহারায় লোক নিয়োজিত রাখার অভিযোগ
সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজনীতিতে এক পরিচিত, জনপ্রিয় ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের নাম মো. আশিকুর রহমান রানা। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার
সবুজ পাহাড় আর আধ্যাত্মিক ঐতিহ্যের শান্ত ও পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেট মহানগরী এখন ধুঁকছে তীব্র ট্রাফিক জটের যন্ত্রণায়। একসময়ের
সিলেটের ছাত্ররাজনীতিতে আলতাফ হোসেন সুমনের পথচলা শুধু সাংগঠনিক পদ-পদবির ফ্রেমে বাঁধা ছিল না। রাজপথের সংগ্রাম, আন্দোলন, মামলা এবং বারে বারে
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বইমুখী করার তাগিদ দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা
ক্যাশলেস ব্যাংকিং সেবা জোরদার এবং গ্রাহকদের দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা দিতে চালু হয়েছে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন একটি সেলফ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিভাগীয় সম্মেলন সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট