editor
প্রকাশিত: 7:19 PM, November 12, 2026
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা: তহুর আব্দুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার মাধ্যমে দৈনন্দিন আর্থিক কার্যক্রমে উন্নত দেশের মতো এ দেশের মানুষও নানাভাবে উপকৃত হবেন। ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা পাওয়ার সুবিধার পাশাপাশি ফিজিক্যাল কারেন্সি বহনের ঝুকিঁ থেকেও তারা রক্ষা পাবেন। এতে করে, মুদ্রা ছাপানোসহ এর ব্যবস্থাপনায় ব্যয় সংকোচন করা সহজ হবে। তিনি বলেন, বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সরকারের এমন মহতি উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়নে অগ্রণী ভুমিকা রাখছে, যা খুবই প্রশংসনীয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নগরীর মীরবক্সটুলায় পূবালী ব্যাংক পিএলসি দরগাগেইট শাখা আয়োজিত দিনব্যাপী ক্যাশলেস মিরবক্সটুলা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূবালী ব্যাংক পিএলসি দরগা গেইট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোসা. মাকসুদা বেগমের সভাপতিত্বে ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিনায়ক চক্রবর্তীর পরিচালনায় উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি সিলেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মো. মাহমুদুন্নবী, মহিলা কলেজ ইসলামিক শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মো: কবিরুল ইসলাম, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড সিলেট অফিসের ইনচার্জ মো. শহীদুল হক, দরগাগেট ইসলামীক উইন্ডোর ব্যবস্থাপক মো. আমিনুজ্জামান খান প্রমুখ।
সভপতির বক্তব্যে মোসা. মাকসুদা বেগম পূবালী ব্যাংকের গ্রাহকবৃন্ধকে ব্যাংকের ডেবিট/ক্রেডিটকার্ড, পাই ব্যাংকিং এ্যাপস, কিউ আর কোড, পোজ মেশিন ইত্যাদি সময় ও অর্থ সাশ্রয়ী সেবা গ্রহণের আহবান জানিয়ে বলেন, এতে করে সরকার ঘোষিত ‘ক্যাশলেস ব্যাংকিং’ এর কার্যক্রম আরো গতিশীল হবে।
ব্যক্তিগত পছন্দের চেয়ে জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে এবং নিজ নিজ এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে দলকে সুসংগঠিত করার আহ্বান
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা: তহুর আব্দুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার মাধ্যমে দৈনন্দিন
সিলেট মাউন্ট এডোরা হসপিটাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অসদচরণ পরিহার করে সুচিকিৎসা প্রদান, টেস্ট বাণিজ্য বন্ধ
মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকায় কেয়ারটেকারকে মারধর করে বের করে দেওয়া, বাড়ির নামফলক পরিবর্তন ও পাহারায় লোক নিয়োজিত রাখার অভিযোগ
সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজনীতিতে এক পরিচিত, জনপ্রিয় ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের নাম মো. আশিকুর রহমান রানা। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার
সবুজ পাহাড় আর আধ্যাত্মিক ঐতিহ্যের শান্ত ও পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেট মহানগরী এখন ধুঁকছে তীব্র ট্রাফিক জটের যন্ত্রণায়। একসময়ের
সিলেটের ছাত্ররাজনীতিতে আলতাফ হোসেন সুমনের পথচলা শুধু সাংগঠনিক পদ-পদবির ফ্রেমে বাঁধা ছিল না। রাজপথের সংগ্রাম, আন্দোলন, মামলা এবং বারে বারে
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বইমুখী করার তাগিদ দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা