editor
প্রকাশিত: 11:13 AM, November 17, 2026
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী হিসেবে তিনি এখন নগরবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে নগরবাসীর মন জয় করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
গত ৪ সেপ্টেম্বর নগরীর মদীনা মার্কেটে আয়োজিত মহানগর জামায়াতের দায়িত্বশীলদের এক শিক্ষা শিবির অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম মেয়র পদে ড. নুরুল ইসলাম বাবুলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি সিসিকের ৪২টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন। কেবল দলীয় কর্মসূচিতেই সীমাবদ্ধ না থেকে তিনি সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী ও শ্রমজীবী মানুষের সাথে নিয়মিত কুশল ও মতবিনিময় করছেন। নাগরিকদের দুঃখ-দুর্দশা এবং নগরীর দীর্ঘদিনের সমস্যাগুলো তিনি সরাসরি শুনছেন এবং সমাধানের রূপরেখা তুলে ধরছেন।
ড. নুরুল ইসলাম বাবুলের রাজনৈতিক পথচলা মসৃণ ছিল না। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখার সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে মূল দলের রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি বর্তমানে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। বিগত দীর্ঘ ১৭ বছরের প্রতিকূল রাজনৈতিক পরিবেশে নানা জুলুম-নির্যাতন, মামলা ও হয়রানির মুখেও তিনি কখনো আদর্শ ও আন্দোলন-সংগ্রাম থেকে পিছপা হননি। রাজপথের একজন সাহসী ও ত্যাগী নেতা হিসেবে নেতাকর্মীদের কাছে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
একজন উচ্চশিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে ড. বাবুলের মূল লক্ষ্যÑসিলেট সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক ও আধুনিক মডেল নগরীতে রূপান্তর করা। জলাবদ্ধতা নিরসন, যানজট মুক্ত সড়ক, সুপেয় পানির ব্যবস্থা এবং নাগরিক সেবার মানোন্নয়ন তাঁর অগ্রাধিকার তালিকায় রয়েছে। নগরবাসীর নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি নির্বাচনি মাঠে নেমেছেন। দীর্ঘদিনের সংগ্রামী জীবন ও সাংগঠনিক প্রজ্ঞাকে পুঁজি করে ড. নুরুল ইসলাম বাবুল সিলেটের সর্বস্তরের মানুষের আস্থা অর্জনে এগিয়ে চলেছেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে