admin
প্রকাশিত: 11:04 PM, November 18, 2026
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানিয়েছে সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ড বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ অভিনন্দন বার্তায় ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান এবং সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যৌথ বিবৃতিতে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উল্লেখ করেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন লাভ করেছে। তাঁদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোর আমূল পরিবর্তন ঘটবে এবং সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ সুগম হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনপূর্ব সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেসব পরিকল্পনা ও প্রতিশ্রুতি জনগণের সামনে তুলে ধরেছিলেন, দেশের মানুষ সেসবের ওপর আস্থা রেখেই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করায় তাঁরা তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ ছাড়া সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণের উদ্যোগ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন একটি ট্রেন চালুর পদক্ষেপ নেওয়ায় বাণিজ্যমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় বিবৃতিতে।
ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ মনে করেন, এসব উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক, নৌ ও রেলপথ—এ তিন ক্ষেত্রেই সিলেটের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আসবে। বিবৃতির শেষে তাঁরা সিলেটবাসীর পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রীকে পুনরায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু