editor

প্রকাশিত: 7:29 PM, November 28, 2026

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর ৪নং ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, হাউসিং এস্টেট ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওমর মাহবুব।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর ৪নং ওয়ার্ডের দর্শন দেউড়ী, আম্বরখানা, মজুমদারী, লেচুবাগানসহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এর আগে গত শুক্রবারও (২৭ নভেম্বর) ওয়ার্ডের বিভিন্ন মসজিদের মুসল্লি এবং খেলার মাঠে অভিভাবক ও যুবকদের মাঝে একই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় ওমর মাহবুব বলেন, বর্তমান সময়ে মাদক ও অনলাইন জুয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সহজ আয়ের মিথ্যা প্রলোভনে পড়ে আমাদের তরুণ ও যুবসমাজ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে আর্থিকভাবে নিঃস্ব হচ্ছে এবং মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ। এর ফলে পরিবারে অশান্তি, ভাঙন এবং সমাজে চুরি, ছিনতাই ও অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

তিনি আরও বলেন, একটি সুস্থ প্রজন্ম, নিরাপদ সমাজ ও সমৃদ্ধ সিলেট গড়তে হলে এখনই আমাদের সচেতন হতে হবে। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি পরিবার ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে। ৪নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত ও নিরাপদ আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমার এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন হাউসিং এস্টেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবিদ আহমদ রফি, আবেদ আহমদ, হাউসিং এস্টেট ইয়ুথ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. জাকারিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পাবেল, আলভী আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল মারুফ, জাহিদ আহমদ, নাবিল চৌধুরী, মইনুল ইসলাম, ফাহাদ আহমদ, মোহাম্মদ মাশরাফি, সাদমান আহমদ, আদনান সুফি, মাহমুদ আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের