editor

প্রকাশিত: 3:20 PM, December 26, 2020

দ্রুত ফিরে আসার প্রত্যাশায়

দ্রুত ফিরে আসার প্রত্যাশায়

অনলাইন ডেস্ক

মনটা খারাপ। বড্ড খারাপ। এমনিতেই আট মাস ধরে ঘরে বন্দি। অফিসে যেতে পারি না। সহকর্মীদের সঙ্গে দেখা হয় না। প্রতি মুহূর্তে নানা খবর আসে। মন ভালো থাকার কোনো সংবাদ নেই। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা-সাক্ষাৎ নেই।একমাত্র সন্তান তার সঙ্গেও এক বছর হয়ে গেল দেখা নেই। স্কাইপে কথা বলে মন ভরে না। শান্তি পাই না। কি খায়, না খায়!  সেও ১০ মাস ধরে বিলেতে একঘরে আটকা। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস নেয়াও এখন বন্ধ। তাকে নিয়ে আমরা দু’জন বিচলিত থাকি সব সময়। এক অজানা, অচেনা ভাইরাস তামাম দুনিয়াকে কাবু করেছে। গোটা পৃথিবী এখন বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। এ নিয়েই আমরা বেঁচে আছি। আরো কতদিন থাকতে হবে তা কে জানে। ভ্যাকসিন এসে সব পাল্টে দেবে- এমন নিশ্চয়তাও নেই। যাইহোক মনে হচ্ছে, এই ভাইরাসের সঙ্গে লড়াই করেই আমাদের বেঁচে থাকতে হবে। আসলে এসব নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। শুরুতে বলেছিলাম মনটা খারাপ। আসলে আমার প্রিয় দুই সহকর্মীর খবরে সত্যি আমি আবেগ আপ্লুত। অন্তহীন দুশ্চিন্তায় জীবন যেন এলোমেলো হয়ে গেছে। মিজানুর রহমান খান ও পীর হাবিবুর রহমান। দুই পেশাদার সাংবাদিক। আমার সৌভাগ্য হয়েছিল এই দুইজনের সঙ্গে কাজ করার। মিজান এসেছিল আগে। যোগ দিয়েছিল বাংলাবাজার পত্রিকায়। আমি তখন পত্রিকার সম্পাদক। অনেক দিন ছিল। চিফ রিপোর্টারের দায়িত্বও পালন করেছিল কিছুকাল। এ থেকেই ঘনিষ্ঠতা। আজ অব্দি অটুট। সহকর্মীর সম্পর্ক রূপ নিয়েছে পারিবারিক বন্ধনে। মিজান প্রথম আলোর ডেপুটি এডিটর। আপাদমস্তকে একজন নির্ভেজাল সাংবাদিক। দলের তকমা তার গায়ে লাগেনি কখনো। যা সত্য তা বলার চেষ্টা করে। মাঝে-মধ্যে বিপদও আসে। আইনের ছাত্র না হয়েও আইনবিশারদ হয়ে গেছে। প্রয়াত প্রধান বিচারপতি মোস্তফা কামাল আমাকে বলেছিলেন, ‘মিজান যা জানে, অনেক আইনবিদও তা জানেন না। তার কোনো জুড়ি নেই।’ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয় আইন বিশেষজ্ঞ হিসেবে। গর্বে বুকটা ভরে যায়। টেলিভিশন টক শোতেও সে অপ্রতিদ্বন্দ্বী। চ্যানেল আই’র আজকের সংবাদপত্র অনুষ্ঠানে প্রথম যেদিন তাকে হাজির করেছিলাম, সে তখন কিছুটা নার্ভাস। কারণ আমার মুখোমুখি হতে হচ্ছে। অভয় দিয়ে বলেছিলাম, টেক ইট ইজি। শতভাগ সফল হলো প্রথম রাতেই। দর্শকদের ফোন পেলাম অনেক। সবার প্রশ্ন-এই ভদ্রলোককে আনেন না কেন। এই মুহূর্তে মিজান অসুস্থ।করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে হাসপাতাল থেকে হাসপাতালে। এখন নিবিড় পরিচর্যায় রয়েছে। সবাই জানেন আবেগ সমুদ্রের ঢেউয়ের মতো। সেই আবেগ স্পর্শ করেছে আমাকেও। আবেগহীন মানুষের কাছে মানবিকতার কোনো মূল্য নেই।
আরেক সহকর্মী পীর হাবিবুর রহমান। বাংলাদেশ প্রতিদিনের কার্যনির্বাহী সম্পাদক। কোভিড নয়, তার শরীরে মরণব্যাধি ক্যান্সার ঢুকে পড়েছে। সে নিজেই খবরটা দিয়েছে কলাম লিখে। দুর্দান্ত সাহস বটে। লেখায়, বলায় তার মধ্যে ভিন্নতা খুঁজে পাইনি কখনো। এমনকি টেলিভিশন টক শোতেও। রিপোর্ট বা কলাম লেখায় সে আলাদা এক মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে যখন সুনামগঞ্জ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই একদিন বাংলাবাজারে এলো আমার সঙ্গে পরিচিত হতে। একথা, সেকথা বলার পর বললো, আমি সাংবাদিকতা করতে চাই। বললাম, খুব ভালো কথা। বার্তা সম্পাদককে ডেকে বললাম, ওর নাম পীর হাবিবুর রহমান। কাজ করতে চায় রিপোর্টিংয়ে। অল্পদিনের মধ্যেই সে তার যোগ্যতার প্রমাণ রাখলো। এরপর অনেক দিন হয়ে গেল। হাবিব অন্য পত্রিকায়। নতুন ধরনের কলাম লেখা শুরু করলো। রিপোর্টারদের সমস্যাটাই এখানে। একবার রিপোর্টার হয়ে গেলে কলামেও তার ছাপ থেকে যায়। আমি আজও মুক্ত হতে পারিনি। প্রয়াত মেয়র আনিসুল হক পীর হাবিবকে মূল্যায়ন করেছেন অন্যভাবে। তার কথা, ‘চরম সত্য যে কোনো মুহূর্তে অবলীলায় বলতে পারা পীর হাবিবের বড় গুণ। তার লেখার ভক্ত-পাঠকরা হয়তো স্বীকার করবেন যে, বাংলাবাজার পত্রিকা পর্ব থেকে, অর্থাৎ তার সাংবাদিকতার শুরু থেকে তিনি কোন পথে কীভাবে হাঁটবেন এটা তার কাছে পরিষ্কার ছিল। কি বলে শেষ করবো জানি না। মিজান-পীর হাবিবের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওরা যেন আমাদের মধ্যে দ্রুত ফিরে আসে। এ জাতি-রাষ্ট্রের জন্য যা খুবই প্রয়োজন।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার