editor
প্রকাশিত: 3:05 PM, December 31, 2020
অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ মহামারী করোনায় আক্রান্ত হয়ে দুই সপ্তাহ চিকিৎসা নেয়ার পর সেরে উঠতে শুরু করেছেন।তবে তার স্ত্রী মাহমুদা পারভীনকে এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে।করোনা আক্রান্ত হয়ে গত ১৫ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. আবদুল্লাহ।আজ গণমাধ্যমকে তিনি বলেন, এখন তার অবস্থা অনেকটা ভালো। শারীরিক সমস্যা তেমন নেই। শরীরে এখনও এই ভাইরাস আছে কি না তা জানতে আজ নমুনা দিয়েছেন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক এই ডিন বলেন, আগের লক্ষণ উপসর্গগুলো নেই। তবে করোনা পরবর্তী দুর্বলতা এখনও কিছুটা রয়ে গেছে। আজ নমুনা নিয়ে গেছে। দেখি নেগেটিভ আসে না পজেটিভ আসে।স্ত্রী আইসিইউতে থাকায় এখনও হাসপাতালেই অবস্থান করছেন এবিএম আবদুল্লাহ। এই চিকিৎসক বলেন, তার অবস্থাও আগের চেয়ে ভালো। তাকে আইসিইউ থেকে কেবিনে দেয়ার কথা। এ কারণে আমিও হাসপাতালে রয়ে গেছি।ডা. আবদুল্লাহ হাসপাতালে ভর্তি হওয়ার দুদিন পর তার স্ত্রী মাহমুদা পারভীনের সংক্রমণ ধরা পড়লে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।১৯৯৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ডা. এবিএম আবদুল্লাহ। এ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
S/H-(Ripa-5)
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার