editor

প্রকাশিত: 2:25 PM, January 14, 2021

ছয় মাসে কতো মানুষ ভ্যাকসিন পাবে?

ছয় মাসে কতো মানুষ ভ্যাকসিন পাবে?

অনলাইন ডেস্ক

সরকারের প্রচেষ্টায় দেশে করোনার টিকা আসছে চলতি মাসেই। এই সঙ্গে বেসরকারি উদ্যোগেও কিছু পরিমাণ টিকা আনার পরিকল্পনা করা হচ্ছে। এমনই আশার কথা বলছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। চুক্তি অনুযায়ী জুনের মধ্যে অক্সফোর্ডের তিন কোটি ডোজ টিকা পাবেন দেড় কোটি মানুষ। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কোভ্যাক্সের মাধ্যমে আরো ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা মে-জুন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ ৩ কোটি ৪০ লাখ লোক এই টিকা ধীরে ধীরে নিতে পারবেন। বেসরকারি উদ্যোগে প্রায় ৩০ লাখ ডোজ টিকা আনার কার্যক্রম শুরু হচ্ছে আগামী মাস থেকে। সবমিলিয়ে ৫ কোটির বেশি মানুষ চলতি বছরের প্রথমার্ধে টিকার আওতায় আসবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে।আগামী ২১ থেকে ২৫শে জানুয়ারির মধ্যেই দেশে আসবে ভ্যাকসিন। ২৬শে জানুয়ারি থেকে শুরু হবে অনলাইন নিবন্ধন। এদিকে সরকার ফাইজারের টিকা নেয়ার ক্ষেত্রেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কোভ্যাক্সের শর্ত অনুসারে ৪ লাখ সম্মুখসারির মানুষকে ফাইজারের টিকা দিতে হবে। ১৮ই জানুয়ারির মধ্যে চিঠির জবাব দিতে বলেছে কোভ্যাক্স। দরিদ্র দেশের মানুষের টিকার চাহিদা মেটানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশন (গ্যাভি) ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই) যৌথভাবে একটি উদ্যোগ গড়ে তুলেছে। এর নাম: কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল অ্যাকসেস বা কোভ্যাক্স। উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিনা মূল্যে, স্বল্পমূল্যে টিকা কিনে মজুত গড়ে তুলবে কোভ্যাক্স। স্বাস্থ্য মন্ত্রণালয় কোভ্যাক্সের টিকা পাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। কোভ্যাক্সের টিকা যৌক্তিকভাবে বিশ্বব্যাপী বণ্টনে নেতৃত্ব দেবে ইউনিসেফ।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, মাঠ পর্যায়ে টিকা দেয়া শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। অক্সফোর্ডের ৩ কোটি ডোজ টিকা আনতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে গত ৫ই নভেম্বরে যে চুক্তি হয়েছিল, তাতে প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের। ৬ মাসে ৩ কোটি ডোজ টিকা আসবে দেশে।  আর কোভ্যাক্সের ৬ কোটি ৮০ ডোজ টিকা মে-জুন আসবে। তাতে বিশ্বের ৯২টি দেশের মতো বাংলাদেশ মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগ জনগোষ্ঠী তথা ৩ কোটি ৪০ লাখ মানুষ এই টিকা পাবেন।
অন্যদিকে, সরকারি কর্মসূচির বাইরে বেসরকারিভাবে বাংলাদেশের বাজারে বিক্রির জন্য ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে প্রায় ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন কিনছে দেশের শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আগামী মাসেই এ কার্যক্রম শুরু হতে পারে। ৩০ লাখের মধ্যে এরইমধ্যে ১০ লাখ ডোজের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। এখন আরো ২০ লাখ ডোজ সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, ১৮ বছরের নিচে যারা তার এর আওতায় আসবে না। বাদ যাবেন গর্ভবতী মায়েরা। তাছাড়া প্রায় এক কোটি মানুষ দেশের বাইরে রয়েছেন আর শারীরিক নানা জটিলতার কারণে অনেকেই নিতে পারবেন না করোনা ভ্যাকসিন। প্রাপ্ত ভ্যাকসিনের মাসভিত্তিক বিতরণ তালিকা দেখা যায়, ফেজ-১; স্টেজ ১ এ; ৮ দশমিক ৬৮ শতাংশ জনগোষ্ঠী টিকা পাবেন।  অর্থাৎ ১ কোটি ৫০ লাখ সম্মুখসারির করোনার যোদ্ধারা এই টিকা পাবেন।

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার