admin

প্রকাশিত: 10:41 PM, January 14, 2021

করোনা টিকা ছাড়ছে বেক্সিমকো: প্রতি ডোজ ১১২৫ টাকা!

করোনা টিকা ছাড়ছে বেক্সিমকো: প্রতি ডোজ ১১২৫ টাকা!

4

অনলাইন ডেস্ক:

আগামী মাস থেকেই দেশের বাজারে করোনা ভাইরাসের টিকা বিক্রি শুরু করতে পারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

4

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজার বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

দাম কত হবে
অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার এই টিকার প্রতি ডোজ বেক্সিমকো কিনবে ৮ ডলার দিয়ে।  সরকারকে দেওয়ার জন্য তারা যে দামে টিকা কিনছে, এই দাম তার প্রায় দ্বিগুণ।

সাধারণ মানুষকে এই টিকার প্রতি ডোজ কেনার জন্য ব্যয় করতে হবে প্রায় ১,১২৫ টাকা (১৩.২৭ ডলার)। প্রত্যেকের জন্য দুই ডোজ টিকা কিনতে খরচ হবে ২,২৫০ টাকা।

যা বলছে বেক্সিমকো
বেক্সিমকোর সিওও রাব্বুর রেজা রয়টার্সকে জানান, চলতি মাসের শেষের দিকে সরকার ও খোলা বাজারে বিক্রির জন্য টিকা সরবরাহ শুরু করবে সেরাম ইনস্টিটিউট।

6

এরইমধ্যে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ১০ লাখ ডোজ টিকার জন্য চুক্তি করেছে বেক্সিমকো। এর সঙ্গে যোগ হতে পারে আরও ২০ লাখ ডোজ টিকা।

রেজা জানিয়েছেন, শুধু সেরাম নয়, বায়োলোজিক্যাল ই ও ভারত বায়োটেকের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে। কিন্তু সেরামের সঙ্গেই যেহেতু চুক্তি হয়েছে, তাই আপাতত টিকা নিয়ে বেক্সিমকো কাজ করবে। তবে সরকার অ্যাস্ট্রেজেনেকার টিকার বাইরে কোনো টিকা চাইলে সেভাবেই আলোচনা হবে।

ভারত থেকে টিকা এনে বাংলাদেশে সরবরাহের জন্য গত অগাস্টে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আগামী মাস থেকেই তারা সরকারকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে বলে কথা রয়েছে।

5

ভারতের খোলা বাজারের সেরামের টিকার দাম
ভারত সরকারের কাছে ১০ কোটি ডোজ টিকা বিক্রি করবে সেরাম ইনস্টিটিউট। প্রতি ডোজের দাম রাখা হবে ২০০ রুপি (২.৭৩ ডলার)।

4

অন্যদিকে ভারতের খোলা বাজারেও টিকা বিক্রি করতে চায় সেরাম। দাম পড়বে প্রতি ডোজ এক হাজার রুপি (১৩.৬৬ ডলার)।

আরও পড়ুন >> ভারত তো লাভ ছাড়া ভ্যাকসিন বিক্রি করবে না: অর্থমন্ত্রী
>> ইউরোপে অক্সফোর্ডের টিকা ২.৭ ডলার: ড. মোশাররফ
>> এই চুক্তি জিটুজি নয়, বাণিজ্যিক: পাপন
>> ভারত থেকে সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমতি আছে: সেরামের সিইও
>> ভ্যাকসিন কিনতে দুই দফায় ১৪৫৫ কোটি টাকা বরাদ্দ
>> ফেব্রুয়ারিতেই করোনার টিকা পাচ্ছেন ২৫ হাজার গণমাধ্যমকর্মী
>> করোনা ভ্যাকসিন নিয়ে বাণিজ্য বন্ধের দাবি খালেকুজ্জামানের
>> ২৫ জানুয়ারি মধ্যে টিকা আসছে: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি
>> ভারত থেকে ১৩ কোটি ৭৬ লাখ ভ্যাকসিন আসবে যেভাবে
>> ভ্যাকসিন আনতে বরাদ্দ হচ্ছে ৪৩১৪ কোটি টাকা
>> ভারতের ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা, করণীয় নিয়ে বৈঠক
>> ৫০ লাখ টিকার টাকা রোববার ভারতে পাঠাবে বাংলাদেশ

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

1 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

4 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

7 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

7 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

3 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
2